নদী
নমিতা দাশ
তোমাকে দেখি নি, কিন্তু তবু কোথাও তুমি মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ,
আমার পোট্রেটে যাকে এঁকেছিলাম
সে গঙ্গার জলের স্রোতের অভিমুখে বয়ে গেছে!
তোমাকে আঁকি নি তাই! ! তবু জানি তুমি সাদা ক্যানভাসে হৃদয় হয়ে উঠবে।
স্রোতের বিপরীতেও কোনোদিনই তুমি বইবে না !
কারণ তুমি আমার জীবনে নদী হবে বলে আসছো যে !!