ডাউন টু আর্থ
গৌরীশঙ্কর সিংহ
আপসেট হয়ে আছি
সবসময় নদীজল গাছপাতা বয়ে যাচ্ছে,
ডাউন টু আর্থ
থেকে আর্তনাদ শুনতে কান পেতে আছি।
ঘড়ঘড় শব্দপথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দূরে।
চাকার সভ্যতা বদলে যায় পলকে পলকে,
এবার কোনদিকে চলে যাবে তোমার উড়ান ?
মাটিরঙের পাখি দাওয়ায় বসে গান করবে বলে,
ঘনঘন শ্বাসের মালাবদল করছে।
এসময় হঠাৎ বৃষ্টি হওয়া খুব জরুরী,
কিছু অন্তত ভেসে যাক,
প্রাচীন, সামাজিক, আপেক্ষিক, টানাপোড়েন।
হাত আর পা দিয়ে কতটা আঁকড়ে ধরো বাঁচা,
আপাত বিষাদের আশ্চর্য সোর্স,
তোমার কাছে এসে দাঁড়াবেই,
প্রশ্ন করবে
ক্রশ চেক করতে যাওয়ার আগেই
জমানো প্রার্থিত টাইম আউট!