তিন স্তবক
প্রদীপ আচার্য
বুড়ো নিমগাছের ডালে
মৌটুসীর বাসা,
গাছের সঙ্গে পাখির হল
হঠাৎ ভালোবাসা।
অবুঝ এক নদীর পাড়ে
শিমূলগাছের বাস,
ভাঙনে হল গাছ ও নদীর
তুমুল সহবাস।
সবুজ ঘাসের ডগায় পড়ল
শিশিরবিন্দু টুপ,
ভোরের আলো দেখল অমোঘ
ভালোবাসার রূপ।
Only Truth
বুড়ো নিমগাছের ডালে
মৌটুসীর বাসা,
গাছের সঙ্গে পাখির হল
হঠাৎ ভালোবাসা।
অবুঝ এক নদীর পাড়ে
শিমূলগাছের বাস,
ভাঙনে হল গাছ ও নদীর
তুমুল সহবাস।
সবুজ ঘাসের ডগায় পড়ল
শিশিরবিন্দু টুপ,
ভোরের আলো দেখল অমোঘ
ভালোবাসার রূপ।