Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কয়লা, বালির পর এবার বিল চুরির করে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

কয়লা, বালির পর এবার বিল চুরির করে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

Online Desk জুন 9, 2025
LAKE-SCAM.png

নিজস্ব সংবাদদাতা , নদীয়া : কয়লা, বালি, কঙ্কালের পর এবার আস্ত বিল চুরির করে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে! রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও এবার বিল দখলবাজি করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসীর হুঁশিয়ারি ওই বিল কেউ যদি দখল করতে আসে তাহলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। নদীয়ার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলের ধার পাড়া এলাকার ঘটনায় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ এলাকাবাসীর।
এলাকাবাসীর দাবি, ১৯৮৬ সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহৃত হবে বলে জানানো হয় সরকারি তরফে। এরপর থেকেই ওই বিলকে কেন্দ্র করে চলে এলাকাবাসীর জীবন জীবিকা, কেউ মাছ ধরে সংসার চালান , এছাড়াও চাষিরা ব্যবহার করে ওই বিল। অভিযোগ ওই অঞ্চলের পাঁচ নম্বর সংসদের মহিলা মেম্বারের স্বামী , তৃণমূল নেতা বাবলু হালদার জোরপূর্বক কাগজপত্র তৈরি করে বিল দখল করার চেষ্টা করছে।
রবিবার বিল বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতা বাবলু হালদার কে। সোমবার সকালে আবারো ওই বিল দখল করতে যায় তৃণমূল নেতা বাবলু হালদার, সেই সময় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করতে শুরু করে এলাকাবাসী। তাদের দাবি এর আগেও একাধিকবার বিভিন্ন প্রোমোটাররা এই বিল দখল করার চেষ্টা করলে , রুখে দাঁড়িয়েছিলেন তারা, আবার নতুন করে কাগজপত্র তৈরি করে বিল দখল করার চেষ্টা করা হচ্ছে।
জানা যায় প্রাচীনকালে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পত্তির অধীনস্থ ছিল এই বিল, বর্তমানে এই বিলের উপর নির্ভরশীল এলাকার শতাধিক পরিবার। রুজি রোজগার এই বিল থেকেই। এর আগেই দখল রুখতে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত জানিয়েছেন এলাকার মানুষ, তবুও চলছে প্রোমোটার রাজত্ব। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা বাবলু হালদারের দাবি, তিনি সঠিক উপায়ে বিলের কিছুটা অংশ কিনে নেন, তার কাছে রয়েছে বৈধ কাগজপত্র। তিনি কোন অপরাধমূলক কাজ করছেন না, এলাকাবাসীর যে দাবি তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিল দখলবাজির ঘটনায় এলাকা উত্তেজিত হলে, ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে ওই এলাকায়।

Post Views: 172

Continue Reading

Previous: স্থগিত করা হল গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা, এই বিষয়ে কি বলছেন আইনজীবীরা?
Next: অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস ! “মুখোশ পরা বিক্ষোভকারীদের” গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.