Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসি মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি,হতাশ চাকরিপ্রার্থীরা

এসএসসি মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি,হতাশ চাকরিপ্রার্থীরা

Online Desk জানুয়ারি 7, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্কঃ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। এখনও হাতে পাওয়া যায়নি ‘যোগ্য – অযোগ্য’ চাকরি প্রার্থীদের তালিকা। সেই তালিকা হাতে নিয়েই, পরবর্তী মামলার শুনানি হবে আগামী ১৫ জানুয়ারি দুপুর ২ টোয়। উল্লেখ্য,একাধিক বার পিছিয়ে যাওয়ার পর গত ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। গত মাসে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাইয়ের উপর জোর দিয়েছিল শীর্ষ আদালত। নানান প্রশ্নের মুখোমুখি হয়েছিল বিচারপতি বেঞ্চ। গত ১৯ ডিসেম্বর প্রধান বিচারপতি জানান, “যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেলই বাতিল করা হবে”। এহেন মন্তব্যে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সকল চাকরি প্রার্থীদের।
২০২৪-এর ২২ এপ্রিল এসএসসি-এর নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাই কোর্ট। বিচারে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। অযোগ্য প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অযোগ্য চাকরিপ্রাপকদের চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে।
প্রধানত হাইকোর্টের নির্দেশকে অবমাননা করেই সুপ্রিম কোর্টের দারস্থ হন রাজ্য সরকার। সঙ্গে যুক্ত হন করকজন চাকরিহারা। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, “বাংলায় অসংখ্যত চাকরিপ্রার্থীরা অপেক্ষায় রয়েছেন।” উত্তরে প্রধান বিচারপতি জানান আমরা সবাইকেই পর্যাপ্ত সময় দিতে চাই। যোগ্য চাকরিপ্রার্থীদের অপর আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, সিবিআই-কে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলুন। উত্তরে প্রধান বিচারপতি জানান, আজই শীর্ষ আদালতকে সিবিআই সেই তালিকা দেবে। এক্ষেত্রে মনে করা হচ্ছে যোগ্য প্রার্থী বাছাই না করা গেলে বাতিল করা হবে পুরো প্যানেল।

Post Views: 111

Continue Reading

Previous: মাদি তালালের পরিবর্তে ইস্টবেঙ্গলে সই করলেন ভেনেজুয়েলান মিডফিল্ডার রিচার্ড সেলিস
Next: ইস্কনের পক্ষ থেকে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.