Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ‘জঙ্গি’ মন্তব্যে শওকতয়ের বিরুদ্ধে মামলা দায়ের নওশাদের

‘জঙ্গি’ মন্তব্যে শওকতয়ের বিরুদ্ধে মামলা দায়ের নওশাদের

Online Desk জানুয়ারি 9, 2025
FotoJet.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের নওশাদ সিদ্দিকীর। তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদ জানাতে মানহানির মামলা দায়ের করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সম্প্রতি প্রকাশ্য জনসভা থেকে নওশাদকে নিশানা করে ‘জঙ্গি বলে আক্রমণ করেন শওকত মোল্লা। অন্তত এমনই অভিযোগ নওশাদ সিদ্দিকীর। ইতিমধ্যে এনিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে বুধবার। নওশাদের আইনজীবী ইয়াসিন রহমান জানান, শওকত মোল্লার এধরনের মন্তব্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত, যা একজন জনপ্রতিনিধির সম্মানহানির চেষ্টা।
মামলার প্রাথমিক শুনানির পর অভিযোগ গ্রহণ করেছে আদালত। আইনজীবীর আরও দাবি, এধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তির সম্মানহানি করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাকে দুর্বল করে। উল্লেখ্য, এই মামলায় অভিযুক্ত শওকত মোল্লাকে আদালতে হাজিরা দেওয়ার জন্যে সমন পাঠানো হবে। সমন পাওয়ার পর অভিযুক্তকে নির্দিষ্ট দিনে আদালতে হাজির হতে হবে।
অভিযুক্তের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে বলে আদালত সূত্রের খবর। আইএসএফ-এর অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণ কিংবা মিথ্যা অপবাদ দেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার দাবি, নওশাদ আমার বিরুদ্ধে মামলা করেছে। আদালত আমার কাছে যা জানতে চাইবে আইনগতভাবে তার জবাব দেব আমি।

Post Views: 109

Continue Reading

Previous: আর্থিক তছরুপের অভিযোগ ,ভবানী ভবনে এলেন অর্জুন সিং
Next: দুলাল সরকারের মৃত্যুর পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ডুয়ার্সের এক তৃণমুল নেতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.