Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দলবদলের পর অভিষেক-বার্তা প্রতীক উরকে, পাশে আছেন, ক্যামাক স্ট্রিটে ডেকে কাজ বুঝিয়ে দেবেন

দলবদলের পর অভিষেক-বার্তা প্রতীক উরকে, পাশে আছেন, ক্যামাক স্ট্রিটে ডেকে কাজ বুঝিয়ে দেবেন

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
pratik.jpg

ওঙ্কার ডেস্কঃ সিপিএমের রাজ্য কমিটির সদস্য প্রতীক-উর রহমান তৃণমূলে যোগ দেওয়ার পরে শনিবার তাঁকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঝড় সামলে থিতু হতে হবে। তারপর তাঁকে নিজের দফতরে ডেকে বুঝিয়ে দেবেন নতুন দলে তাঁর কাজ কী হবে।
প্রতীক-উরকে পাশে নিয়ে শনিবার তৃণমূলের সেনাপতি বলেছিলেন, ‘‘সিপিএমের অনেকে লিখছে প্রতীক-উর নাকি ডিল করেছে। আমি না বললে অন্যায় হবে, ও নিজে আমায় বলেছে, দাদা আমি সংগঠন করতে চাই। বিধানসভা ভোটে টিকিট পাওয়ার জন্য আমি আসিনি। ছেলেটা আপনাদের সঙ্গে ছিল, তাকেও আপনারা চিনলেন না।’’ সিপিএমের উদ্দেশে এমনটাই জানিয়েছেন অভিষেক।
গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধেই লড়েছিলেন প্রতীক-উর। এবার বিধানসভা ভোটের আগে তাঁকেই দলে নিলেন অভিষেক। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘সিপিএমের মধ্যে এখনও যাঁরা রাস্তায় লড়াই করেন, তাঁদের মধ্যে প্রতীক-উর অন্যতম। উনি আমাদের দলে আসায় আমি খুশি।’’
গত সোমবার সিপিএমের রাজ্য কমিটি, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি এবং পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি লিখেছিলেন প্রতীক-উর। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সিপিএম তাঁকে তিন তালাক দিয়েছে। দলের একাংশের রাতের ঘুম হারাম করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। সে দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল, প্রতীক-উর সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। অবশেষে শনিবার অভিষেকের হাত থেকে জোড়াফুলের পতাকা নিলেন তিনি।

Post Views: 161

Continue Reading

Previous: এসআইআরের কাজ সময়ে শেষ করতে বিচারকদের ছুটি বাতিল করল হাইকোর্ট
Next: ডোনাল্ড ট্রাম্পের নতুন হিরো, মার্কিন সুপ্রিম রায়ের পর নাম প্রকাশ্যে আনলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.