Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ডোনাল্ড ট্রাম্পের নতুন হিরো, মার্কিন সুপ্রিম রায়ের পর নাম প্রকাশ্যে আনলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের নতুন হিরো, মার্কিন সুপ্রিম রায়ের পর নাম প্রকাশ্যে আনলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
trump-plane.jpg

ওঙ্কার ডেস্কঃ মার্কিন সুপ্রিম রায়ের পর বড় ঘোষণা করলেন ট্রাম্প। আদালতের রায়ের পরই তিনি নিজের ‘নতুন নায়ক’-এর নাম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তাঁর নতুন হিরো হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানফ।
ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন, “আমার নতুন হিরো হলেন বিচারপতি ব্রেট কাভানফ, এবং অবশ্যই বিচারপতি ক্ল্যারেন্স থমাস ও স্যামুয়েল আলিটো। এই বিচারপতিরা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ভাবনার পক্ষেই দাঁড়িয়েছেন।
গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয় যে, প্রেসিডেন্ট যে আইনের ভিত্তিতে শুল্ক আরোপ করেছিলেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, সেই আইন এই ধরনের শুল্ক আরোপের অনুমতি দেয় না। তবে এই রায়ে তিন বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো এবং ব্রেট কাভানফ একমত হননি। তাঁদের বক্তব্য, আইনের নিয়ম, অতীতের উদাহরণ অনুযায়ী প্রেসিডেন্টের শুল্ক আরোপ করা বৈধ বলেই মনে হয়।
সুপ্রিম কোর্টের রায়ের পর প্রথম সাংবাদিক বৈঠকেও এই তিন বিচারপতিকে প্রকাশ্যে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, “আপনাদের শক্তি এবং দেশের প্রতি ভালবাসার জন্য ধন্যবাদ। আপনারা যে ভিন্নমত দিয়েছেন, তা পড়লে কেউ এর বিরোধিতা করতে পারবে না।”
উল্লেখ্য, এর মধ্যেই ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে।

Post Views: 153

Continue Reading

Previous: দলবদলের পর অভিষেক-বার্তা প্রতীক উরকে, পাশে আছেন, ক্যামাক স্ট্রিটে ডেকে কাজ বুঝিয়ে দেবেন
Next: ‘ভুলেই যাই যে আমি বিবাহিত!! বিয়ের আগে এই শর্ত রেখেছিলাম…..’ দাম্পত্যে কেমন আছেন তাপসী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.