Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভুলেই যাই যে আমি বিবাহিত!! বিয়ের আগে এই শর্ত রেখেছিলাম…..’ দাম্পত্যে কেমন আছেন তাপসী?

‘ভুলেই যাই যে আমি বিবাহিত!! বিয়ের আগে এই শর্ত রেখেছিলাম…..’ দাম্পত্যে কেমন আছেন তাপসী?

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
hg.png

ওঙ্কার ডেস্ক: বিয়ের পর মেয়েদের জীবনে আসে নানান বদল, আবার কেউ কেউ কাটান একেবারেই তাঁর মনের মত দিন। কিন্তু তাপসী পান্নুর জীবনে কি তেমন বদল এসেছে? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী। অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের বেশ কিছু তথ্য ভাগ করেছেন, যা তাঁর অনুরাগীদের কাছে বেশ কৌতূহলের।
প্রসঙ্গত, তাপসী জানিয়েছেন বিয়ের পরেও তাঁর জীবন একেবারেই আগের মতোই রয়েছে। জীবনের এই নতুন অধ্যায়টি তাঁর কাছে ‘বোঝা’ নয়। অভিনেত্রী বলেন, “আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকাটা ঠিক আগের গতিতেই চলছে।” বিয়ের আগে থেকেই ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্কে ছিলেন তাপসী। তাই নতুন করে কোনও পরিবর্তনের চাপ তাঁকে নিতে হয়নি। সাক্ষাৎকারে তাপসী আরও জানান, ম্যাথিয়াস কখনওই তাঁর ওপর কোনও কিছুর চাপ সৃষ্টি করেননি। তার কথায়, “আমি বিয়ের আগে একটাই শর্ত রেখেছিলাম বিয়ের পরও যেন সবকিছু আগের মতোই থাকে। আমি চেয়েছিলাম আমাদের রসায়নটা যেন কোনওভাবেই বদলে না যায়। আর ঠিক তাই-ই হয়েছে।”
উদয়পুরে একটি ব্যক্তিগত এবং অন্তরঙ্গ অনুষ্ঠানে, দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ২০২৪ সালের মার্চ মাসে, জুটিতে গাঁটছড়া বাঁধেন এবং বিয়ের কয়েক দিন পরে, বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-এর সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। ২০১৩ সালে ডেটিং শুরু করেন দুজনে। তারপর দীর্ঘ প্রেমজীবনের পর বিয়ে সারেন তাঁরা।
অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে তাপসী অভিনীত ছবি ‘অস্সি’। পরিচালনার দায়িত্বে ছিলেন অনুভব সিনহা। ছবিটি মুক্তির পর থেকেই সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে।

Post Views: 205

Continue Reading

Previous: ডোনাল্ড ট্রাম্পের নতুন হিরো, মার্কিন সুপ্রিম রায়ের পর নাম প্রকাশ্যে আনলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট
Next: শুরু হল ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’-এর কাজ, দুই বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ও কমল হাসান শুরু করলেন ছবির শুটিং

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.