Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শুরু হল ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’-এর কাজ, দুই বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ও কমল হাসান শুরু করলেন ছবির শুটিং

শুরু হল ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’-এর কাজ, দুই বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ও কমল হাসান শুরু করলেন ছবির শুটিং

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণী ছবির ‘সুপারস্টার’ প্রভাসের ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল, তার রেশ এখনও বর্তমান। এর মধ্যেই সিনেমাপ্রেমীদের জন্য আকর্ষণীয় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর শুরু হল ছবিটির দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’-এর শুটিং। ছবির কাজ নাকি শুরু হয়েছে দুই বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও কমল হাসানের হাত ধরে।
সূত্রের খবর, হায়দরাবাদের শঙ্করপল্লীতে এই মেগা বাজেটের ছবির শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বিন। বর্তমান শিডিউলে অমিতাভ বচ্চন অশ্বত্থামা এবং কমল হাসানের সুপ্রিম ইয়াসকিনের গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং চলছে। তবে খবর, শুটিংয়ের এই প্রাথমিক পর্যায়ে প্রভাসের দেখা নেই। অর্থাৎ, খলনায়ক ইয়াসকিন এবং রক্ষাকর্তা অশ্বত্থামার মধ্যকার সেই মহাকাব্যিক লড়াইয়ের প্রস্তুতি নিয়েই দ্বিতীয় কিস্তির যাত্রা শুরু হল।
প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পায় এই ছবির প্রথম পর্বে পুরাণ এবং কল্পবিজ্ঞানের এক অনন্য মিশেল ছিল। প্রথম পর্বে অমিতাভ বচ্চনের ‘অশ্বত্থামা’ অবতার এবং শেষে কমল হাসানের রহস্যময় উপস্থিতি পরের পর্বের প্রতি কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এবার সেই রহস্য আরও আকর্ষণীয় করে তুলছেন নির্মাতারা। অন্যদিকে, গুঞ্জন দীপিকা পাড়ুকোনের পরিবর্তে সিক্যুয়েলে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কর্মকর্তাদের তরফে।
প্রসঙ্গত, প্রভাস বর্তমানে তাঁর অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। তবে খুব তাড়াতাড়িই তিনি ‘কল্কি ২’-এর সেটে যোগ দেবেন। এখন দেখার বিষয়, ছবির দ্বিতীয় পর্বে নাগ অশ্বিন দর্শকদের জন্য আর কী কী চমক নিয়ে আসছেন।

Post Views: 160

Continue Reading

Previous: ‘ভুলেই যাই যে আমি বিবাহিত!! বিয়ের আগে এই শর্ত রেখেছিলাম…..’ দাম্পত্যে কেমন আছেন তাপসী?
Next: মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী পদের আগাম ইঙ্গিত, দলের যুব নেতৃত্বের রোষের মুখে মহম্মদ সেলিম

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.