Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাধবরাও সিন্ধিয়া থেকে অজিত পাওয়ার, বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো বিশিষ্ট রাজনীতিবিদরা

মাধবরাও সিন্ধিয়া থেকে অজিত পাওয়ার, বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো বিশিষ্ট রাজনীতিবিদরা

Online Desk জানুয়ারি 28, 2026
Plane-Crash-Chronology.jpg

ওঙ্কার ডেস্কঃ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পুনের বারামতি বিমানবন্দরে অবতরণের ঠিক আগে তাঁর চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে। বিমানে থাকা অজিত পাওয়ারসহ মোট পাঁচজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৬৬ বছর বয়সি প্রবীণ এনসিপি নেতার এই আকস্মিক মৃত্যু ফের একবার স্মরণ করিয়ে দিল অতীতের সব ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা, যেখানে দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন।
নিচে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত কয়েকজন উল্লেখযোগ্য রাজনৈতিক নেতার নাম ও ঘটনার বিবরণ তুলে ধরা হলো।
বিজয় রূপানি (২০২৫)
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি গত বছর ১২ জুন আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। লন্ডনগামী ওই বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়।
জেনারেল বিপিন রাওয়াত (২০২১)
ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ২০২১ সালে ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুনুরে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। স্ত্রী সহ আরও ১১ জনের সঙ্গে তিনি সুলুর থেকে ওয়েলিংটন যাচ্ছিলেন।
দোরজি খান্ডু (২০১১)
অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী দোরজি খান্ডু ২০১১ সালের ৩০ এপ্রিল পশ্চিম কামেং জেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান।
ওয়াই. এস. রাজশেখর রেড্ডি (২০০৯):
আন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএসআর ২০০৯ সালে ২ সেপ্টেম্বর নাল্লামালা অরণ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ বলে জানান বিশেষজ্ঞরা।
ও.পি. জিন্দাল (২০০৫)
হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি ও.পি. জিন্দাল ২০০৫ সালে ২ মার্চ সাহারানপুরের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। যান্ত্রিক ত্রুটির জেরেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
মাধবরাও সিন্ধিয়া (২০০১)
প্রবীণ কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া ২০০১ সালে ৩০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরে এক জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সেনা বিমানের দুর্ঘটনায় নিহত হন। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি মৈনপুরীর কাছে ভেঙে পড়ে।
সুরেন্দ্র নাথ (১৯৯৪)
পাঞ্জাবের তৎকালীন রাজ্যপাল সুরেন্দ্র নাথ ১৯৯৪ সালে ৯ জুলাই হিমাচল প্রদেশে সরকারি সুপার-কিং বিমানের দুর্ঘটনায় পরিবারের ৯ সদস্যসহ প্রাণ হারান। খারাপ আবহাওয়ায় পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি ভেঙে পড়ে।
সঞ্জয় গান্ধী (১৯৮০)
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী ১৯৮০ সালে ২৩ জুন দিল্লির সফদরজং বিমানবন্দর থেকে উড়ান দেওয়ার পরই দুর্ঘটনায় মারা যান। অ্যারোবেটিক কসরত করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে।

Post Views: 123

Continue Reading

Previous: বিমান দুর্ঘটনায় মালিক গ্রেফতার হন? আদালতে প্রশ্ন করলেন গুদাম মালিক গঙ্গাধর দাস
Next: আনন্দপুরে মৃত বেড়ে ২১, পুলিশের খাতায় নিখোঁজ ২৮, শুভেন্দু যাওয়ার আগেই জারি ১৬৩ ধারা

সম্পর্কিত গল্প

Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.