Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিনরাজ্যের ট্রাক চালকদের অবরোধে অচল বাংলা – অসম সীমান্তের ইস্ট ওয়েস্ট করিডোর

ভিনরাজ্যের ট্রাক চালকদের অবরোধে অচল বাংলা – অসম সীমান্তের ইস্ট ওয়েস্ট করিডোর

Online Desk আগস্ট 10, 2024
20240810_170129.jpg

উজ্জ্বল হোড় ,জলপাইগুড়ি:
আলুবাহী ট্রাক চালকদের অবরোধে অচল বাংলা – অসম সীমান্তের ইস্ট ওয়েস্ট করিডোর। অবরোধের জেরে কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরী হয়েছে গাড়ির। কোনো গাড়িই উত্তর পূর্বের রাজ্য গুলোতে ঢুকতে পারছে না এই অবরোধের কারণে।মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার আলু ভিনরাজ্যে রফতানি বন্ধ। কিন্তু উত্তর প্রদেশ ও বিহার থেকে উত্তর পূর্বের রাজ্যে যাবার পথে অসম বাংলা সীমানার বারোবিশার কাছে, বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিনরাজ্য থেকে আসা আলু বোঝাই গাড়ি আটকে রেখেছে জেলাপ্রশাসন। কোনো কোনো গাড়ি ৩ দিন আবার কোনো গাড়ি ৫ দিন আটকে রয়েছে অসম সীমানার কাছে। ট্রাক চালকদের অভিযোগ কোনো কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলু বোঝাই গাড়ি গুলো। তাদের আরো অভিযোগ ইতিমধ্যেই পচতে শুরু করেছে গাড়িতে থাকা আলু। অনেকেই ঋণ করে গাড়ি ও আলু কিনেছেন। তাদের বক্তব্য এই ক্ষতির দায় কে নেবে।
শুক্রবার বিকেলে কিছুক্ষনের জন্য মহা সড়ক অবরোধ করেছিল চালকরা। তারপর জেলা প্রশাসনের আধিকারিকরা আলোচনা করে চালকদের জানান যে শনিবার সকালে আটকে থাকা গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে। কিন্তু শনিবার সকালেও গাড়ি না ছাড়ায়, ফের মহা সড়ক অবরোধ করে চালকরা।এদিন সকাল দশটা থেকে চলে অবরোধ।পরবর্তীতে ভিনরাজ্যের ড্রাইভারদের দাবি মেনে নেওয়ায় অবরোধ উঠিয়ে নেন ট্রাক চালকরা। এই মুহূর্তে উত্তর প্রদেশ ও বিহারের আলুর গাড়ি আসামে যেতে দিচ্ছে প্রশাসন।

Post Views: 88

Continue Reading

Previous: অনুপ্রবেশ আটকাতে ভারত – বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্সিং
Next: বাগদানের আগে সামান্থাকে নিয়ে বড় সিদ্ধান্ত নাগার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.