Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এবারে বাম সমর্থনে আইএসএফের হয়ে ভোটে লড়বেন রেফারি প্রতীক

এবারে বাম সমর্থনে আইএসএফের হয়ে ভোটে লড়বেন রেফারি প্রতীক

Online Desk মার্চ 26, 2026
PRATIK-MONDAL.png

ওঙ্কার ডেস্ক: এবারে রাজনীতিতে এলেন কোনো খেলোয়াড় নয় রেফারি। তিনি প্রতীক মণ্ডল। আইএসএলে রেফারিং করানবাঙালি রেফারি। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অনেক বড়ো ম্যাচেই রেফারির অভিজ্ঞতা, কিন্তু এবারে এলেন রাজনীতিতে। আবার প্রার্থীও হচ্ছেন প্রতীক।২০১৮ সাল থেকে আইএসএলে রেফারিং করচ্ছেন তিনি। তার আগে আই লিগে রেফারিং করিয়েছেন। ২০১০ সালে কলকাতা লিগ দিয়ে যাত্রা শুরু। এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন।
এই প্রতীকই এবারের ভোটে এক রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। হুইসেলব্লোয়ার প্রতীক অবশ্য বাঁশি চিহ্নে (হুমায়ুন কবিরের দলের প্রতীক) দাঁড়াচ্ছেন না। বাম সমর্থিত আইএসএফের টিকিটে মিনাখা থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন। ফুটবলারদের ভোটে লড়তে দেখেছে অনেকেই। কিন্তু এবার খোদ রেফারি খেলবেন রাজনিতির ময়দানে! নওশাদ সিদ্দিকীর দল তাঁকে প্রস্তাব দিতেই আর ‘না’ করেননি প্রতীক মন্ডল।
প্রতীক মিনাখার বামনপুকুরে ব্যবসায়ী পরিবারের ছেলে। আইএসএলে রেফারিং করে দিব্বি কাটিয়ে দিতে পারতেন। কিন্তু সেই প্রতীক এবার একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফেললেন। নব্বই মিনিট মাঠে ঘাম ঝরিয়ে একটা সুষ্ঠু ম্যাচ পরিচালনা করতে হয় রেফারিদের। প্রতীক মণ্ডল এবার নিজেই খেলতে নামছেন। ভোটের ময়দানে মূলত তৃণমূল আর বিজেপির লড়াইয়ের মাঝে তিনি হুইসেলব্লোয়ার হবেন কিনা সেটা সময়ই বলবে। প্রতীক জানালেন, রাজনীতির আগ্রহ ছিল। মানুষের জন্য কাজ করতে চাই। উন্নয়ন করতে চাই।

Post Views: 108

Continue Reading

Previous: রাজ্যবাসীকে রাম নবমীর শুভেচ্ছা মমতার
Next: ফের অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা; মৃত ১৪, গুরতর আহত বহু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.