Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যবাসীকে রাম নবমীর শুভেচ্ছা মমতার

রাজ্যবাসীকে রাম নবমীর শুভেচ্ছা মমতার

Online Desk মার্চ 26, 2026
20260307_150934.jpg

ওঙ্কার ডেস্ক: রামকে নিয়ে বিজেপি রাজনীতি করে বলে পূর্বে একাধিক বার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে ঘটা করে রাজ্যজুড়ে রামের জন্মতিথি পালন করছে পদ্ম শিবির। এই আবহে রাম নবমীর শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘রাম নবমীর পবিত্র দিনে সকলকে জানাই শুভেচ্ছা। সকল রাজ্যবাসীর কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে পালন করুন দিনটি। আমি চাইব, রামনবমীর উৎসবটি সফল ভাবে পালিত হোক।’ প্রসঙ্গত, রাম নবমী উপলক্ষে বুধবারও মুখ খুলেছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘রামচন্দ্র সবার, কারও একার নয়।’ পদ্ম শিবিরকে নাম না করে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন—রামরাজ‍্য মানে ভাল রাজ্য। সবার ভাল।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাম নবমীকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি। একাধিক জায়গায় রাম নবমী উপলক্ষে মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। ভবানীপুর, নিউটাউন থেকেও এদিন মিছিল রয়েছে। অন্য দিকে, রাম নবমীকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক নির্বাচন কমিশন। একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে দুই কোম্পানি সিআরপিএফ, হাওড়া পুলিশ কমিশনারেটরের অধীনে এক কোম্পানি বাহিনী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে এক কোম্পানি সিআরপিএফ, মালদায় এক কোম্পানি বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Post Views: 110

Continue Reading

Previous: ইরান তাঁকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল! বিস্ফোরক দাবি ট্রাম্পের
Next: এবারে বাম সমর্থনে আইএসএফের হয়ে ভোটে লড়বেন রেফারি প্রতীক

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.