Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যৌতুকের দাবিতে গর্ভবতী মহিলাকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

যৌতুকের দাবিতে গর্ভবতী মহিলাকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

Online Desk অক্টোবর 5, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: নৃশংস ঘটনা যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। যৌতুকের দাবিতে রবিবার উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার গোপালপুর গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শুধু তাই নয় প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আর এই গোটা ঘটনায় অভিযোগের তীর ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দিকে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত গৃহবধূর নাম রজনী কুমারী। ২১ বছর বয়স তাঁর। রঙপুর গ্রামের বাসিন্দা ওই মহিলার চলতি বছর এপ্রিল মাসে বিয়ে হয় শচিন নামের এক ব্যক্তির সঙ্গে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাহুল মিঠাস জানান, রজনীর স্বামী-সহ তার ভাই প্রাংশু ও সেহবাগ এবং প্রতিবেশী রামনাথ, দিব্যা এবং টিনা একটি তাঁবু ঘর খোলার জন্য ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেছিলেন। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা না দিতে পারায় অভিযুক্তরা তাঁকে নির্মম ভাবে মারধর করে। লাগাতার নির্যাতনের ফলে রজনীর মৃত্যু হয়। শুধু তাই নয়, এরপর অভিযুক্তরা প্রমাণ লোপাটের চেষ্টা করে। ওই বধূর মৃতদেহ তাদের জমিতে পুড়িয়ে দেয়।

অন্য দিকে এই ঘটনার পর শোক ও ক্রোধে ফুঁসছে রজনীর পরিবার। ঘটনাটি জানার পর রজনীর মা সুনীতা দেবী পুলিশের দ্বারস্থ হন। শনিবার ওঞ্চা থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Post Views: 82

Continue Reading

Previous: নিউ টাউনে আইটি কর্মীর রহস্য মৃত্যু; বিষক্রীয়ায় প্রাণ হারিয়েছেন বলে প্রথমিক অনুমান
Next: উত্তরবঙ্গের বন্যা নেমে আসছে সমতলে; বাড়ানো হচ্ছে সতর্কবার্তা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.