Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দাম বাড়ল পেট্রোলের, শুক্রবার থেকেই কার্যকর নয়া মূল্য

দাম বাড়ল পেট্রোলের, শুক্রবার থেকেই কার্যকর নয়া মূল্য

Online Desk মার্চ 20, 2026
Normal-Petrol-vs-Premium-Petrol-01-e1602850188134.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই গোটা পৃথিবীতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে ভারতে আরও দামি হল পেট্রোল। প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে দুই টাকা করে বেড়েছে। শুক্রবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে সাধারণ পেট্রোলের দাম এখনও অপরিবর্তিত রয়েছে বলে খবর।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে আগেই ভারতে দাম বেড়েছে এলপিজির। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে পেট্রোলের দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে দুই টাকা করে বাড়ানো হচ্ছে। প্রিমিয়াম পেট্রোলের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম লিটার প্রতি ২ টাকা থেকে ২ টাকা ৩০ পয়সা করে বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করা হয় মূলত গাড়ির ইঞ্জিন আরও ভালভাবে কাজ করার জন্য। স্মুথ পারফরম্যান্সের জন্য এই পেট্রোল ব্যবহার করা হয়। প্রিমিয়াম জ্বালানি তেলের দাম বাড়লেও সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। এইচপিসিএল শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে জানিয়েছে, ক্রুড তেলের সরবরাহে কোনও সঙ্কট তৈরি হয়নি। আগামিদিনে ভারতের তেলের সরবরাহ আরও মজবুত হবে বলে জানিয়েছে সংস্থাটি। পর্যবেক্ষকদের মতে, সাধারণ পেট্রোলের দাম বৃদ্ধি না হওয়ায় এখনই বাস, ট্যাক্সির ভাড়া বাড়ার সম্ভাবনা নেই।

Post Views: 121

Continue Reading

Previous: কোন সমাজ মাধ্যমে কটা অ্যাকাউন্ট রয়েছে প্রার্থীদের তা জানাতে হবে! নির্দেশিকা জারি কমিশনের
Next: ইরানের উপর বৃহৎ স্ট্রাইক হানবে আমেরিকা; দাবী ট্রাম্প শিবিরের

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.