Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মমতা শঙ্কর ও নগেন্দ্রনাথকে পদ্মশ্রী সম্মান প্রদান করলেন রাষ্ট্রপতি

মমতা শঙ্কর ও নগেন্দ্রনাথকে পদ্মশ্রী সম্মান প্রদান করলেন রাষ্ট্রপতি

Online Desk মে 28, 2025
20250528_095840.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলার একাধিক কৃতী ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার এই সম্মান প্রদান করা হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। ট্রেড ও বাণিজ্য বিভাগে সজ্জন ভাজানকে, আর্টে মমতা শঙ্কর ঘোষকে, সাহিত্য ও শিক্ষা বিভাগে নগেন্দ্রনাথ রায়কে এবং আধ্যাত্মবাদে স্বামী প্রদীপ্তানন্দকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়।

গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার ২০২৫-এর তালিকা প্রকাশ করে। ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পর এদিন পদ্ম সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হল।

এ বছর পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন অরিজিৎ সিং। বাংলার এই ছেলে গান গেয়ে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন গোটা দেশে মানুষের মনে। এছাড়াও ওসামু সুজুকি, শারদা সিনহা পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় রয়েছেন। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন পদ্মবিভূষণ। সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার রয়েছেন পদ্ম প্রাপকদের তালিকায়।

পাশাপাশি, মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পঙ্কজ উদাস। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারের নাম রয়েছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা।

Post Views: 162

Continue Reading

Previous: এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল দেশের আবহাওয়া দফতর
Next: জুনের প্রথম সপ্তাহেই বর্ষা ঢুকছে বাংলায়, হাওয়া অফিস সুত্রে খবর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.