Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • মিজোরামে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল পিআইবি-দূরদর্শনের তিন আধিকারিকের

মিজোরামে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল পিআইবি-দূরদর্শনের তিন আধিকারিকের

Online Desk অক্টোবর 2, 2026
1000386704.jpg

ওঙ্কার ডেস্ক: মিজোরামে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সরকারি সংবাদমাধ্যমের তিন আধিকারিকের।বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢাল বেয়ে নীচে পড়ে যায়। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন পিআইবি এবং সিবিসির ইম্ফল আঞ্চলিক কার্যালয়ের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ড. এনগাম পামে। দূরদর্শন কেন্দ্র, আইজলের সংবাদ বিভাগের ডিরেক্টর নামপিবৌ মারানমাই এবং এইচ লিয়ানভেলা। লিয়ানভেলা আইজলের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের ফিল্ড অফিসে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

তিন আধিকারিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিজোরামের রাজ্যপাল অবসরপ্রাপ্ত জেনারেল বিজয় কুমার সিং। তিনি এই দুর্ঘটনাকে সংবাদমাধ্যম জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
নামপিবৌ মারানমাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকও। পুলিশ সূত্রের খবর, ইন্টার মিডিয়া পাবলিসিটি কো-অর্ডিনেশন কমিটি (IMPCC)-র বৈঠক এবং পিআইবি আইজল দফতরে অনুবাদক নিয়োগ সংক্রান্ত কাজেই মিজোরামে গিয়েছিলেন ড. এনগাম পামে।

বৃহস্পতিবার সহকর্মীদের সঙ্গে তিনি সিয়ালসুকে যান। সেখান থেকে আইজলের দিকে ফেরার সময় তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সাতিকের কাছে আচমকাই গাড়িটি রাস্তা থেকে নীচের দিকে চলে যায়। এরপর সেটি রাস্তার পাশের গভীর ঢালে গিয়ে পড়ে। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ আরও এক ব্যক্তি আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Continue Reading

Previous: “দেশ আপনার জন্য গর্বিত”, হাসপাতালে বীর পাইলট স্মিতকে ফোন মোদীর
Next: বৈধ ভোটারদের নাম তালিকায় তুলতে বাড়ি বাড়ি অভিযান চালাবে নির্বাচন কমিশন!

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.