Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পিএমও অফিস ‘সেবা তীর্থের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

পিএমও অফিস ‘সেবা তীর্থের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
pmo-seva-teerth.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় সেবা তীর্থ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর এই প্রথম ঠিকানা বদল হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের। বিষয়টিকে ভারতের প্রশাসনিক স্থাপত্যে একটি রূপান্তরমূলক মাইলফলক হিসাবে বর্ণনা করেছে মোদী সরকার। এদিন প্রধানমন্ত্রী ১০০ টাকার একটি স্মারক মুদ্রাও প্রকাশ করেছেন।

শুক্রবার সেবা তীর্থ উদ্বোধনের পর এখান থেকে একাধিক সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
মোদী এদিন কৃষক, মহিলা, যুবক এবং দুর্বল নাগরিকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলি অনুমোদন করেছেন। যার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী রাহাত প্রকল্প: এই প্রকল্পে দুর্ঘটনায় আহতদের জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা প্রদান করা হবে। লাখপতি দিদির লক্ষ্য দ্বিগুণ: ২০২৯ সালের মার্চ মাসের মধ্যে লক্ষ্যমাত্রা ৬ কোটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কৃষি মূল্য শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য ১ লক্ষ কোটি টাকা থেকে ব্যয় দ্বিগুণ করে ২ লক্ষ কোটি টাকা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯১১ সালে কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়েছিল। সেখানে রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক ও সাউথ ব্লক। এত দিন প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানেই ছিল। এ ছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মিবর্গ দফতরও সেখানে ছিল। সন্ধে ৬টায় সেবাতীর্থে এক কর্মসূচিতে বক্তৃতা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। কর্তব্য ভবন ১ ও ২-তে কেন্দ্রীয় অর্থ, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কর্পোরেট, শিক্ষা, সংস্কৃতির মতো দফতর গুলি সরিয়ে নেওয়া হচ্ছে।

Post Views: 60

Continue Reading

Previous: “শেষবারের মতো বিদায় নিচ্ছি”, সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলের, কিসের ইতি টানার কথা জানালেন অভিনেতা?
Next: রাশিয়া থেকে ২৮৮টি এস-৪০০ কিনবে ভারত; জানালো প্রতিরক্ষা মন্ত্রক

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.