Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কাঁথিতে উৎসবের মেজাজে ভোট

দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কাঁথিতে উৎসবের মেজাজে ভোট

Online Desk মে 25, 2024
votee.png

সুব্রত গুহ, কাঁথি : ভোটের নির্ধারিত সময়ের পরেও বিকেল সাড়ে ছ’টা পর্যন্ত কাঁথি লোকসভা কেন্দ্রের অধিকাংশ বুথেই ভোটারদের লাইন। ইতিমধ্যেই কাঁথি লোকসভা কেন্দ্রে ৭২শতাংশ ভোট পড়লেও শেষ পর্যন্ত তা ৭৫শতাংশ ছাড়িয়ে যাবে বলে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের অভিমত। ষষ্ঠদফা ভোটে শনিবার মোট আটটি কেন্দ্রের ভোট হলেও সবচেয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে অধিকারী গড় হিসেবে চিহ্নিত কাঁথি কেন্দ্রে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে তৃণমূল ও বিজেপি দু’দল জানিয়েছে। তারাই জিতছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র ও বিজেপির জেলা নেতা অসীম মিশ্র। দু’নেতাই কাঁথি লোকসভা কেন্দ্রে আজ মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। শান্তিপূর্ণ ভাবে ভোটের মাঝেও কাঁথি লোকসভা কেন্দ্রের উত্তর কাঁথি বিধানসভার ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামের উপরে সাদা স্টিকার লাগিয়ে দেওয়া অভিযোগ তোলে বিজেপি । ভগবানপুর বিধানসভার অজুর্ননগরে একটি বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠে  রাজ্যের শাসক দল তৃনমূলের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতে ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের ইভিএম মেসিনে সৌমেন্দু অধিকারীর বোতামের উপর সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়।প্রায় ঘন্টাখানেক এমন অবস্থা চলার পরে ঘটনাটা জানতে পেরে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। অপর দিকে ভগবানপুরের অর্জুননগরের নাড়ুয়াবিলা ২০০নং বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।খবর পেয়ে প্রার্থী সৌমেন্দু অধিকারী নিজে সেই বুথে গিয়ে পোলিং এজেন্ট বসান।
তৃণমূলের পক্ষ থেকে তমালতরু বাবু অভিযোগ করে বলেন,” খেজুরী বিধানসভা কেন্দ্রে একাধিক বুকের বাইরে তৃণমূল কর্মী ও সমর্থকদের ব্যাপক মারধর করা হলে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন।” ভোট পর্বের শেষে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের থেকে তারাই জিতেছেন বলে দাবি করা হয়েছে।

Post Views: 80

Continue Reading

Previous: কেমন ভোট হল কাঁথি-তমলুকে ?
Next: রেল কর্মীদের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.