Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ঘন ঘন চেয়ারম্যান বদলের ফলে ভুগছে দরিদ্র মানুষজন

ঘন ঘন চেয়ারম্যান বদলের ফলে ভুগছে দরিদ্র মানুষজন

Online Desk সেপ্টেম্বর 1, 2023
Untitled.png

প্রদীপ মাহাত , পুরুলিয়া: ঘন ঘন চেয়ারম্যান বদলের ফলে অনাস্থার ইতিহাস তৈরী করেছে ঝালদা পুরসভা। যার ফল স্বরূপ থমকে রয়েছে পুর উন্নয়ন। মাথার ওপর পাকা ছাদ পাওয়ার আশায় ঘর ভেঙে ফেলেছিল বহু মানুষ। কিন্তু পাকা ছাদ তো দূর, এখন ফাঁকা আকাশে রাত কাটাচ্ছেন অনেকেই। কেন্দ্র সরকারের বরাদ্দ অর্থ থেকে বঞ্চিত উপভোক্তারা। কারো অর্ধ সমাপ্ত ঘর কারো আবার ঘর সম্পূর্ণ হলেও তৈরী হয়নি ছাদ। কেউ আবার দীর্ঘদিন ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে থেকে সেই ঘরও ভেঙে ফেলেছেন, তবুও এখনো তৈরি হয়নি ঘর। এখন তাদের বসবাসের জায়গা হয়েছে স্কুলের বারান্দায় বা অন্যের আশ্রয়, কেউ বা আবার ন্যূনতম ভাড়ায় কোনক্রমে মাথা গুঁজে রয়েছেন। আর এমনি করুণ দৃশ্য দেখা যাচ্ছে ঝালদা পৌরসভার ৯ নং ওয়ার্ডে। এই বিষয় পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার তথা কংগ্রেসের ঝালদা শহর কার্যকরী সভাপতি বিপ্লব কয়ালের দাবি, যখন অনাস্থার আবহ তৈরি হয় সেই সময় নাকি “হাউস ফর অলের” টাকা ফেরৎ পাঠানো হয়েছে। ২০২০-২১ আর্থিক বছরে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ফেরৎ পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি ”।
যদিও বিপ্লব কয়ালের এই অভিযোগ মানতে নারাজ ঝালদা শহরের তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাশিস সেন। তিনি বলেন, আমাদের আগের চেয়ারম্যান সমস্ত টাকার কাজ করে গেছেন। কংগ্রেসের নতুন করে টাকা আনার ক্ষমতা নেই বলেই তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনছে। তবে ঝালদা পৌরসভার ঘন ঘন চেয়ারম্যান বদলের রেকর্ড তিনি স্বীকার করে নিয়েছেন।
তবে দীর্ঘদিন ঘর না পেয়ে সমস্যায় ঝালদা শহরের বহু গরিব মানুষ। তাদের দাবি পাকা ঘর পাওয়ার আশায় ঘর ভাঙতে হয়েছে। কোনো কোনো ঘর শুরু হলেও এখনও পর্যন্ত তা অর্ধ সমাপ্ত। বাধ্য হয়ে স্কুলের বারান্দায়, ভাড়া ঘর,কিম্বা অন্যের বাড়িতে রাত কাটাতে হচ্ছে। এভাবে কতদিন ? পৌরসভা তাড়াতাড়ি ঘরের কাজ সম্পূর্ণ করুক।
গরীব মানুষের ঘর তৈরি করা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা চলছেই।কিন্তু সাধারণ দরিদ্র মানুষগুলো মাথার উপর ছাদ কবে পাবে,সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

Post Views: 85

Continue Reading

Previous: ফের কমছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
Next: ১৩ জনের একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি হল ইন্ডিয়া জোটের বৈঠকে

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.