Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • উত্তরপ্রদেশে যোগী ও উত্তরাখণ্ডে ধামির উপর ভর করে বিধানসভায় লড়বে বিজেপি

উত্তরপ্রদেশে যোগী ও উত্তরাখণ্ডে ধামির উপর ভর করে বিধানসভায় লড়বে বিজেপি

Online Desk অক্টোবর 17, 2026
1000290530.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রীদের নেতৃত্বেই লড়াইয়ের পথে হাঁটতে পারে বিজেপি। সূত্রের খবর, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামির নেতৃত্বে নির্বাচনে নামার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। শীঘ্রই বিজেপির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করতে পারে।

উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের মতবিরোধ রয়েছে বলে বারবার দাবি করছে সমাজবাদী পার্টি। সেই জল্পনায় জল ঢেলে এই সিদ্ধান্ত সামনে এল। আসন্ন নির্বাচনের আগে দুই রাজ্যে নেতৃত্ব নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন যোগী আদিত্যনাথ। ওই বছর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৪০৩ আসনের বিধানসভায় ৩০০-র বেশি আসন জিতে ক্ষমতায় এসেছিল। অন্যদিকে, ২০২১ সালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হন পুষ্কর সিং ধামি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০১৯ সালে রাজ্যটিতে দলটি ৬২টি আসন পেয়েছিল। ২০২৪ সালে সেই সংখ্যা নেমে আসে ৩৩-এ। তবে উত্তরাখণ্ডে নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে সক্ষম হয় বিজেপি। রাজ্যের পাঁচটি লোকসভা আসনেই জয় পায় দলটি। টানা তৃতীয়বারের জন্য পাঁচটি আসন নিজেদের দখলে রাখে বিজেপি।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ২৫৫টি আসন জিতেছিল বিজেপি। উত্তরাখণ্ডে দলটির ঝুলিতে আসে ৪৭টি আসন। এই ফলের জেরেই দুই রাজ্যে সরকার গঠন করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় পদ্ম শিবির।

Continue Reading

Previous: নতুন করে SIR-এর দাবি শমীক ভট্টাচার্যের! তৃণমূল আমলে ভোটার তালিকা সংশোধনে হিংসার অভিযোগ
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
noida-suicide.webp

নয়ডায় পরিবারের মৃত্যুতে নয়া মোড়, সম্পত্তির বিবাদে নুডলসে বিষ মেশায় বাবা!

Online Desk অক্টোবর 18, 2026
death-f.jpg

আসানসোলে বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনি ধসে পড়ে মৃত্যু ৪ জনের

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.