Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মোহন ভাগবতকে গ্রেফতার করা উচিত’, স্বাধীনতা মন্তব্যে প্রতিক্রিয়া রাহুলের

‘মোহন ভাগবতকে গ্রেফতার করা উচিত’, স্বাধীনতা মন্তব্যে প্রতিক্রিয়া রাহুলের

Online Desk জানুয়ারি 15, 2025
rahul-bhagawat.jpg

ওঙ্কার ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর দেশ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে পালনের ডাক দিয়েছেন আরএসএস প্রধান। এই বিষয়ে এবার ভাগবতকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী।
বুধবার দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতরের উদ্বোধন হয়। সেখানে ভাষণ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই বক্তৃতায় আরএসএস প্রধানের সমালোচনায় সরব হন তিনি। ভাগবতের মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে নিশানা করেন কংগ্রেস নেতা। তাঁর আরও সংযোজন, অন্য কোনও দেশে হলে ভাগবতকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হত।
রাহুল গান্ধী বলেন, রাহুল বলেন, ‘আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা পায়নি। প্রকৃত স্বাধীনতা এসেছে রামমন্দির নির্মাণের হাত ধরে। সংবিধান আমাদের স্বাধীনতাপ্রাপ্তির প্রতীক নয়। মোহন ভাগবতের এত ঔদ্ধত্য যে দু’তিন দিন অন্তর দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশের সংবিধান নিয়ে নিজের মতামত দেশকে জানান তিনি। উনি যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ উনি বলেছেন দেশের সংবিধান অবৈধ, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম অবৈধ। জনসমক্ষে একথা বলার ঔদ্ধত্য দেখিয়েছেন উনি। অন্য কোনও দেশ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। ওঁর বিচার হতো।

ভিডিও দেখুন- 

Post Views: 105

Continue Reading

Previous: ৭২ বছরের বৃদ্ধা মাকে মারধর ও ঘর ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Next: ব্রিটেনে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ হাসিনার বোনঝির, চিঠিতে ঠিক কী লিখেছেন টিউলিপ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.