Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চাকরি হারা যোগ্যদের জন্য রাষ্ট্রপতির কাছে দরবার রাহুলের

চাকরি হারা যোগ্যদের জন্য রাষ্ট্রপতির কাছে দরবার রাহুলের

Online Desk এপ্রিল 8, 2025
20250408_163220.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরি হারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। এ বিষয়ে এবার দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করলেন কংগ্রেস নেতা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা সেই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী। চিঠিতে দেশের সাংবিধানিক প্রধানকে তিনি লিখেছেন, ‘আদালত নিয়োগ বাতিল করায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। ‘শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে’র প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে।’

চিঠিতে রাহুল উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হওয়া উচিত, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যোগ্যদের সঙ্গে চরম অবিচার হয়েছে। কংগ্রেস নেতা লিখেছেন, ‘ম্যাডাম, আপনি এক সময় শিক্ষকতা করেছেন। আমার বিশ্বাস যোগ্য শিক্ষক, তাঁদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি অনুভব করবেন। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে এদের পাশে দাঁড়ান এবং সরকারকে নির্দেশ দিন যাতে করে যোগ্যদের চাকরি বহাল থাকে।’

Post Views: 77

Continue Reading

Previous: ৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন, পরিত্যক্ত গাড়ির ডিকিতে মিলল দেহ
Next: উত্তরপ্রদেশে ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় কৃষক নেতা-সহ ৩ জনকে গুলি করে খুন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.