Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুর্যোগের কারণে স্কুল কলেজে আগেভাগে পুজোর ছুটি দিল শিক্ষা দফতর

দুর্যোগের কারণে স্কুল কলেজে আগেভাগে পুজোর ছুটি দিল শিক্ষা দফতর

Online Desk সেপ্টেম্বর 23, 2025
20250923_150123.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত কলকাতা। সোমবার রাতভর বৃষ্টির পর জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মহানগরে। জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে স্কুল কলেজে পুজোর ছুটি এগিয়ে আনল শিক্ষা দফতর। ২৪ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশে এই সিদ্ধান্ত শিক্ষা দফতরের।

মঙ্গলবার সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ‘এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী কাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারীভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।’

জলমগ্ন কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যাঁদের তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাত্য বসু। তিনি লিখেছেন, ‘আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইলো এই দুর্যোগে নিহত সহনাগরিকদের পরিবারগুলির প্রতি।’

Post Views: 89

Continue Reading

Previous: গুঞ্জনে শিলমোহর দিলেন তারকা দম্পতি, দুই থেকে তিন হতে চলেছেন ভিকি-ক্যাট
Next: নবদ্বীপে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১, এখনও অধরা অভিযুক্ত আরও ৩ জন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.