স্পোর্টস রিপোর্টার : রহিত ১৪ রানে আউট নাহলে রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের শুরুটা দুর্দান্ত হতে পারতো। বার্গারের বলে ডিককের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা। এবারও টসে হারলো ভারত। এই নিয়ে টানা ২০টি ম্যাচে টসে হারার রেকর্ড করলো টিম ইন্ডিয়া। টসে জিতে ফিল্ডিং নেন দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের শুরুটা মন্দ নয়। ব্যাটের ধার বজায় রেখে সমহিমায় ক্রিজে কোহেলি। ছক্কা দিয়ে এদিন তাঁর শুরু। প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার নন্দ্রে বার্গার ১৪ রান দেন। ম্যাচের প্রথম বলে যশস্বী জয়সওয়াল বাউন্ডারি হাঁকানোর পর একই ওভারে লুঙ্গি এনগিডি চারটি ওয়াইড বল করে ভারতের স্কোরবোর্ড এগিয়ে দেন। প্রোটিয়াদের তিনটি পরিবর্তনের মধ্যে প্রথম একাদশে এসেছেন রায়ান রিকেলটন, প্রানেলান সুব্রায়েন এবং ওটনিল। অন্যদিকে, ভারত রাঁচির টিম অপরিবর্তিত রেখেছে।
