Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরমাণু হুমকি দেওয়া পাকিস্তানের সেনাপ্রধানকে পাল্টা জবাব দিলেন রাজনাথ

পরমাণু হুমকি দেওয়া পাকিস্তানের সেনাপ্রধানকে পাল্টা জবাব দিলেন রাজনাথ

Online Desk আগস্ট 23, 2025
20250823_122023.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতকে লক্ষ্য করে পরমাণু হুমকি দিয়েছিলেন। আগেই তার প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি। ফের এক বার এই ইস্যুতে ইসলামাবাদকে নিশানা করল ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন পাকিস্তানের উদ্দেশে কটাক্ষ করেন।

আসিম মুনির পাকিস্তানকে ‘পাথরবোঝাই ট্রাক’ আর ভারতকে ‘মার্সিডিজ’ গাড়ির সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারত ঝাঁ- চকচকে মার্সিডিজ় গাড়ির মতো। পাকিস্তান হল বড় পাথরবোঝাই ট্রাক। দুইয়ের সংঘর্ষে কী পরিণতি হতে পারে, তা সবাই জানে।’ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্যের পাল্টা জানালেন, মুনির বাস্তবটা স্বীকার করেছেন। রাজনাথ বলেন, ‘প্রতিবেশী দু’টি দেশ একসঙ্গে স্বাধীনতা পেয়েছে, একটি দেশ পরিশ্রম, সঠিক নীতি এবং দূরদৃষ্টির মাধ্যমে ঝাঁ-চকচকে গাড়ির মতো অর্থনীতি তৈরি করেছে এবং অন্য দেশটি পিছিয়ে রয়েছে, এটা তাদের কৃতকর্মের ফল। এটা তো পাকিস্তানের স্বীকারোক্তি।’

উল্লেখ্য মার্কিন মুলুকে দাঁড়িয়ে আসিম মুনির হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তান যদি ধ্বংস হয়, তবে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হবে। এর প্রতিক্রিয়ায় রাজনাথ সিং বলেন, ভারতের ক্ষমতা দেখিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর। আমাদের ক্ষমতা নিয়ে পাকিস্তানের মনে কোনও ভুল ধারণার জন্ম হতে দেব না। বস্তুত, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছিল ভারত। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। এই অভিযানে ধ্বংস হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। নয়াদিল্লি ও ইসলামাবাদ ১০ মে সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 160

Continue Reading

Previous: SIR নিয়ে বিহারে রাজনৈতিক ঝড় তুঙ্গে, তবু নথিভুক্ত আপত্তি মাত্র ৯টি
Next: রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানাল পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.