Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানাল পুলিশ

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানাল পুলিশ

Online Desk আগস্ট 23, 2025
20250823_125639.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ২৪ আগস্ট আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে মহানগরের এই গুরুত্বপূর্ণ সেতু। মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর স্টে ও বেয়ারিং মেরামতির কাজ হবে ওই দিন। আর সে কারণেই একদিনের জন্য সেতুতে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সেতু বন্ধ থাকবে যখন, সে সময় সমস্ত যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। এজেসি বোস রোড থেকে যে সমস্ত গাড়ি অ্যাডোব সেগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজের মাধ্যমে যেতে হবে।

আবার সিজিআর রোড যারা ব্যবহার করবেন, তাদেরকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেপি রোড ব্যবহারকারীরা, যাদের সেতু দিয়ে যাওয়া প্রয়োজন, তারা বিকল্প রুট হিসেবে ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজ হয়ে যেতে পারবেন। যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনে পুলিশ অন্যান্য আর্টিরিয়াল রোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষ যাতে এই নির্দেশ মেনে চলেন সে জন্য কলকাতা পুলিশের তরফে এ ব্যাপারে সমাজ মাধ্যমেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মেরামতির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই রুট পরিবর্তন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Post Views: 223

Continue Reading

Previous: পরমাণু হুমকি দেওয়া পাকিস্তানের সেনাপ্রধানকে পাল্টা জবাব দিলেন রাজনাথ
Next: ইরানের পরমাণু ঘাঁটিতে কোনও ক্ষতি হয়নি দাবি করেছিলেন! সেই সামরিক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.