Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের পরমাণু ঘাঁটিতে কোনও ক্ষতি হয়নি দাবি করেছিলেন! সেই সামরিক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ইরানের পরমাণু ঘাঁটিতে কোনও ক্ষতি হয়নি দাবি করেছিলেন! সেই সামরিক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

Online Desk আগস্ট 23, 2025
20250823_134538.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। ইরানে পরমাণু কেন্দ্র ধ্বংস প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্টো কথা বলেছিলেন ক্রুজ। জল্পনা, সেই কারণে তাঁকে অপসারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুন গভীর রাতে ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। মার্কিন ‘স্টেল্‌থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ সেই হামলা চালিয়েছিল। ইরানের তিন পরমাণুকেন্দ্র— নাতানজ, ফোরদো এবং ইসফাহানে পরমাণু অস্ত্র নির্মাণের পরিকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জেফ্রি ক্রুজ মার্কিন প্রেসিডেন্টের উল্টো পথে হেঁটে রিপোর্ট দিয়েছিলেন ইরানের পরমাণু কেন্দ্রগুলির তেমন কোনও ক্ষতি হয়নি বলে। সেই রিপোর্ট দেওয়ার এক মাসের মধ্যে তাঁকে বরখাস্ত করা হল।

মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি বা ডিআইএ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করার পাশাপাশি নৌ সেনা এবং সেনার দুই কর্তাকেও শুক্রবার রাতে সরিয়ে দিয়েছে ওয়াশিংটন। তবে ঠিক কী কারণে সেনাকর্তাকে অপসারণ করা হল, সে বিষয়ে মুখ খোলেনি প্রশাসনের কেউ। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিবৃতিতে কেবলমাত্র জানিয়েছেন, তিন সামরিক কর্তাকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।

Post Views: 254

Continue Reading

Previous: রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি? জানাল পুলিশ
Next: দিল্লির পথকুকুর ইস্যুতে সুপ্রিম কোর্টের নতুন রায়, প্রতিক্রিয়া অভিনেত্রী দেবলীনার

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.