Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • দিল্লির পথকুকুর ইস্যুতে সুপ্রিম কোর্টের নতুন রায়, প্রতিক্রিয়া অভিনেত্রী দেবলীনার

দিল্লির পথকুকুর ইস্যুতে সুপ্রিম কোর্টের নতুন রায়, প্রতিক্রিয়া অভিনেত্রী দেবলীনার

Online Desk আগস্ট 23, 2025
WhatsApp-Image-2025-08-23-at-2.08.43-PM.jpeg

ওঙ্কার ডেস্ক : দিল্লির রাস্তায় থেকে পথকুকুর সরাতে হবে—ক’দিন আগেই এমনই নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। মুহূর্তের মধ্যে তোলপাড় পড়ে গিয়েছিল সমাজে। পশুপ্রেমীদের মতে, এই রায় কার্যকর হলে রাস্তাঘাট জুড়ে শুরু হয়ে যেত গণহত্যা। দেশের বিভিন্ন প্রান্তে তাই শুরু হয়েছিল প্রতিবাদ। কলকাতার রাস্তাতেও প্রতিবাদের ঝড় ওঠে।সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তবে তিনি নিজেকে কেবল “পশুপ্রেমী” নয়, বরং “প্রাণীপ্রেমী” বলতেই বেশি স্বচ্ছন্দ। তাঁর মতে, পথকুকুরও এই সমাজেরই অংশ, তাই তাদের বাঁচার অধিকার কেড়ে নেওয়া যায় না। দিল্লির রায়ের প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে তিনি পথে নেমেছিলেন। অভিনেত্রীর আশঙ্কা ছিল স্পষ্ট—“এই রায় যদি বহাল থাকত, তবে মাস কিলিং শুরু হয়ে যেত। শহরের অলিগলি, রাস্তা—সব জায়গায় নির্বিচারে প্রাণহত্যা চলত।”

অবশেষে শুক্রবার শীর্ষ আদালতের নতুন নির্দেশে খানিকটা স্বস্তি মিলল। দুই বিচারপতির আগের নির্দেশ স্থগিত রেখে জানানো হয়েছে—কুকুর সরানো নয়, তাদের বন্ধ্যাত্বকরণে জোর দিক প্রশাসন। তবে রাস্তায় কুকুর খাওয়ানোর অনুমতি এখনই দেয়নি আদালত। যদিও এই রায় স্থায়ী নয়, তবুও সাময়িকভাবে যেন প্রাণ ফিরে পেলেন পশুপ্রেমীরা। দেবলীনাও জানিয়েছেন, অন্তত আপাতত গণহত্যার ভয় থেকে মুক্তি মিলল। তাঁর কথায়, “এটা সাময়িক স্বস্তি হলেও বড় জয়। কারণ প্রাণ বাঁচানোর থেকে বড় কিছু নেই।” শহরের বিভিন্ন প্রান্তের প্রাণীপ্রেমীরাও বলছেন, এই রায় প্রমাণ করে সমাজের চাপে, প্রতিবাদের জোরেই অনেক সময় পরিবর্তন সম্ভব।

Post Views: 354

Continue Reading

Previous: ইরানের পরমাণু ঘাঁটিতে কোনও ক্ষতি হয়নি দাবি করেছিলেন! সেই সামরিক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
Next: এক ছাদের নীচে মানুষ আর ভূত—মজা শুরু ‘ভূততেরিকি’তে

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.