স্পোর্টস ডেস্ক : ভারতীয় অ্যাথলেটিক্সে তৈরি হল এক নতুন ও গৌরবময় ইতিহাস। বিশ্বমঞ্চে দীর্ঘ ৪২ বছর ধরে অক্ষত থাকা এক অলৌকিক অধ্যায়ের অবসান ঘটিয়ে দেশের অ্যাথলেটিক্সের নতুন মানদণ্ড স্থাপন করলেন তামিলনাড়ুর তরুণী ভিথিয়া রামরাজ । চলতি এশিয়ান গেমসের মঞ্চে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে কিংবদন্তি পিটি উষার ৪২ বছরের প্রাচীন জাতীয় রেকর্ডটি ভেঙে গুঁড়িয়ে দিলেন তিনি। রোমাঞ্চকর ফাইনালে ৫৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে ভারতের জন্য ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনার পাশাপাশি নিজেকে দেশের অ্যাথলেটিক্স ইতিহাসের অনন্য উচ্চতায় তুলে ধরলেন ২৮ বছর বয়সী এই অ্যাথলিট।জাপানের নাগোয়া সিটির মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রেসটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরপুর।