Skip to content
অক্টোবর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পুজো পরিদর্শনে রংপুর থেকে চট্টগ্রাম, মণ্ডপে মণ্ডপে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

পুজো পরিদর্শনে রংপুর থেকে চট্টগ্রাম, মণ্ডপে মণ্ডপে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-12.webp

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো উপলক্ষে দেশজুড়ে মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের একাধিক পুজো মণ্ডপে যাচ্ছেন তিনি।

প্রেস সচিব সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই বিমানে রংপুরে পৌঁছন তারেক। সেখানে রাধাগোবিন্দ মন্দিরের পুজো মণ্ডপ ঘুরে দেখেন। এরপর দুপুরে রাজশাহীতে একটি মণ্ডপ দর্শন এবং জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। সেখান থেকে বিমানেই চট্টগ্রাম যাবেন তিনি, সেখানেও মণ্ডপ পরিদর্শন করবেন। রাতে ঢাকায় ফেরার কথা। এর আগে ঢাকার মহাখালী ও বনানীর পুজো মণ্ডপে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে গিয়েছিলেন তারেক।

এদিন তারেকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২০২৪-এর অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেও সেই অভিযোগ অব্যাহত ছিল। তবে বিএনপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

যদিও এবারের পুজোর মরশুমেও ৩৪টি হামলা, প্রতিমা ভাঙচুরের অভিযোগ এনেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিক বৈঠকে জানান, সিলেট, রাজবাড়ি, পঞ্চগড়, নেত্রকোনা, টাঙ্গাইলে এই ঘটনাগুলি ঘটেছে। ১১টি মামলায় কয়েকজন গ্রেফতারও হয়েছে।

এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার চললেও এ দেশে কাজ করা বাংলাদেশি শিল্পী এবং এ রাজ্যের খ্যাতনামা ব্যক্তিত্বরা নীরব। তাঁর অভিযোগ, এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই একটি অংশ বামেদের বই বিপণি ভাঙা নিয়ে সরব হয়েছে।

এদিকে, কয়েকদিন আগেই হিন্দু নেতাদের সঙ্গে বৈঠকে তারেক আশ্বাস দিয়েছিলেন, ধর্ম নির্বিশেষে সকলের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। এবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে অনুদান এক কোটি বাড়িয়ে পাঁচ কোটি করা হয়েছে, ছুটি বাড়ানো হয়েছে একদিন। ঢাকায় তিনটি পুজো কমলেও সারাদেশে পুজোর সংখ্যা দেড় হাজার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৫১-এ। রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘুদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তারেকের এই মণ্ডপ সফর।

Continue Reading

Previous: ‘সন্ত্রাসবাদ নিয়ে দু-মুখো নীতি বরদাস্ত নয়’, এসসিও বৈঠকে পাকিস্তানকে আর কী বার্তা দিলেন রাজনাথ?
Next: ‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
1000436200.webp

পাঁচ মাসে দ্বিতীয়বার ভারতে মার্কো রুবিয়ো, ২৬/১-এ শ্রদ্ধা, জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য-জ্বালানি-প্রতিরক্ষা

Online Desk অক্টোবর 20, 2026
italy-protest-1.jpg

ইতালিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, হিংসা থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk অক্টোবর 20, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.