Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রেলকে বেলাইন করে বোনাস পয়েন্ট নিয়ে রঞ্জি জয় বাংলার

রেলকে বেলাইন করে বোনাস পয়েন্ট নিয়ে রঞ্জি জয় বাংলার

Online Desk নভেম্বর 11, 2025
Bangla.jpg

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে ইডেনে জয়ের পরে নিশ্চিত ৩ পয়েন্ট পাওয়ার ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে ১ পয়েন্ট পেয়ে ছন্দপতন হয় বাংলার। তবে রেল ম্যাচে ঘুরে দাঁড়ালো টিম বেঙ্গল। রেলওয়েজ়কে ইনিংস ও ১১৯ রানে হারিয়ে ৭ পয়েন্ট পেলো বাংলা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিলেন শাহবাজ় আহমেদ। এই জয়ের ফলে রঞ্জির এলিট গ্রুপ সি-র শীর্ষে পৌঁছে গেল বাংলা। যদিও সুরাটে এই ম্যাচে প্রথমে ব্যাট করে মন্থর ব্যাটিং করে বাংলা। প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৯ ওভারের শেষে বাংলার স্কোর ছিল ১৬/২। লাঞ্চের সময় ৩১ ওভারের শেষে বাংলার স্কোর ছিল ৩৭/৩। সেখান থেকে বাংলাকে তুলে ধরেন ৪১ বছরের অনুষ্টুপ মজুমদার তার শতরানে অক্সিজেন পায় বাংলা। এছাড়া শাহবাজ আহমেদ ৮৬ রান করেন। সুমন্ত গুপ্ত করেন শতরান। বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৪৭৪ রান।

জবাবে রেলওয়েজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২২ রানে। সূরয সিন্ধু জয়সওয়াল চার উইকেট নেন। দুটি করে উইকেট রাহুল প্রসাদ ও মহম্মদ কাইফের। ২২২ রানে অল আউট হয় রেলওয়েজ়। এরপর ত্রিপুরাকে ফলোওন করায় তারা।চতুর্থ অর্থাৎ শেষদিন দিন ৫ উইকেটে ৯০ রান থেকে খেলা শুরু করে রেলওয়েজ়। আর শাহবাজ আহমেদের ঘূর্ণিতে শেষ রেল। তিনিই সবকটা উইকেট নিলেন। শাহবাজ প্রথম প্রথম ইনিংসে ১ উইকেট নিয়েছিলেন শাহবাজ়। ম্যাচে হল ৭ উইকেট। তিনিই ম্যাচের সেরা।বাংলার পরের ম্যাচ আগামী রবিবার থেকে কল্যাণীতে প্রতিপক্ষ আসাম।

Post Views: 118

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল, নানান রাষ্ট্রের শোক ও সমবেদনা
Next: ‘সবাই তৈরি তো? আরও একবার উঠতে চলেছে প্রলয়ের ঝড় !’ গুঞ্জন উড়িয়ে ‘আবার প্রলয়’ আসছে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.