Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সবাই তৈরি তো? আরও একবার উঠতে চলেছে প্রলয়ের ঝড় !’ গুঞ্জন উড়িয়ে ‘আবার প্রলয়’ আসছে

‘সবাই তৈরি তো? আরও একবার উঠতে চলেছে প্রলয়ের ঝড় !’ গুঞ্জন উড়িয়ে ‘আবার প্রলয়’ আসছে

Online Desk নভেম্বর 11, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় গুঞ্জন ছিলই, মঙ্গল সকালে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ফের ওটিটিতে ‘প্রলয়’ ঘটাতে আসছে পরিচালকের প্রথম সিরিজের দ্বিতীয় সিজন ‘আবার প্রলয় ২’,। এদিন সোশাল মিডিয়ায় এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ নিজেই। উল্লেখ্য, সুন্দরবনের নারী পাচার চক্রের ঘটনাকেই প্রথম সিজনে তুলে ধরেছিলেন রাজ। এবার নতুন সিজনে কোন ঘটনাকে নিয়ে আসবেন রাজ সেই কৌতূহল তৈরি হয়েছে। নতুন নাকি পুরনো গল্পকেই নতুন মোড়কে পরিবেশন করবেন তিনি তা যদিও খোলসা করেননি একেবারেই।
প্রসঙ্গত, এদিন ঈশ্বরকে সাক্ষী রেখে ক্ল্যাপস্টিক হাতে নিয়ে বেশকয়েকতি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘আরও একবার উঠতে চলেছে প্রলয়ের ঝড় !’, যা থেকে বোঝাই যাচ্ছে দ্বিতীয় সিজনে কয়েকগুণ চমক দেবেন দর্শককে রাজ। সেই পোস্টে কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। লিখেছেন, ‘সবাই তৈরি তো? জয় বড় মা’। এছাড়াও টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রী রাজের ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে বরুণ বিশ্বাস হত্যার ঘটনাকে কেন্দ্র করে বড়পর্দায় গল্প বুনেছিলেন রাজ। ছবিতে ইন্সপেক্টর অনিমেষ দত্তর চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পরবর্তীকালে ওটিটি মাধ্যমে রাজ যখন সিরিজ তৈরি করলেন তখনও অনিমেষ দত্তের চরিত্রে দর্শককে রীতিমতো চমকে দিয়েছিলেন শাশ্বত। শোনা যাচ্ছে, ছবি ও প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনেও একই চরিত্রে নাকি দেখাব যাবে শাশ্বতকেই। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এই সিজনে দেখা যাবে লোকনাথ দে, ওম সাহানি, অনুজয় ভট্টাচার্য প্রমুখকে। যদিও নতুন সিরিজের শুটিং শুরু করলেও তা কবে নাগাদ মুক্তি পাবে এই নিয়ে এখনও কিছু খোলসা করেননি তিনি।

Post Views: 179

Continue Reading

Previous: রেলকে বেলাইন করে বোনাস পয়েন্ট নিয়ে রঞ্জি জয় বাংলার
Next: সোশ্যাল মিডিয়ায় কান দিই না, আগে বা পরে কেটে ভাইরাল হয় সাফাই দিলেন সৌরভ

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.