Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রঞ্জির নকআউট কঠিন বাংলার

রঞ্জির নকআউট কঠিন বাংলার

Online Desk জানুয়ারি 23, 2024
WhatsApp-Image-2024-01-23-at-14.41.22.jpeg

স্পোর্টস ডেস্ক : ফের পয়েন্ট নষ্ট হল বাংলার। ছত্তিশগড়ের বিরুদ্ধে ভাল জায়গায় থাকলেও ম্যাচের চতুর্থ দিনেও তাঁদের অলআউট করে দিতে পারেননি মনোজ তিওয়ারি’রা। প্রথম ইনিংসে বাংলা ৮ উইকেটে ৩৮১ রান তুলে ডিক্লিয়ার দিয়েছিল। যার জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৬ উইকেটে ২১৪ রান করে ছত্তিশগড়। চতুর্থ দিনেও বিপক্ষ দলের প্রথম ইনিংস সম্পূর্ণ না হওয়ার কারণে অমীমাংসিত ভাবে শেষ হল ম্যাচ। এক পয়েন্ট করে দেওয়া হল দুই দলকে।

প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময় ৩৮১ রান করেছিল বাংলা। জবাবে ব্যাটিং করতে নেমে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান করেছিল ছত্তিশগড়। তৃতীয় দিন পর্যন্ত ভাল জায়গায় ছিল বাংলা। কিন্তু চতুর্থ দিন পরিস্থিতি বদলে গেল! এ দিন বিপক্ষ দলকে অলআউট করতে পারলেন না মনোজ’রা। মূলত আশুতোষ সিং এবং সঞ্জিত দেশাই বাংলার বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন। তাঁরা দুই জন মিলে ৩৭০ বল খেলেন। আশুতোষ এবং সঞ্জিত দীর্ঘক্ষণ পিচে থাকায় বেশ খানিকটা সময় নষ্ট হয় বাংলার। তার উপর তৃতীয় দিন খারাপ আবহাওয়ার জন্য মাত্র ৯ ওভার খেলা হয়। যা বাংলার জন্য সমস্যা তৈরি করে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে সুরাজ দুরন্ত বোলিং করেন। ৪ উইকেট নেন বাংলার বোলার এবং একটি করে উইকেট নেন করন লাল ও শ্রেয়াংশ ঘোষ। রঞ্জি’তে গত দুই ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছিল বাংলার। তৃতীয় ম্যাচেও একই পরিস্থিতির মুখে পড়লেন মনোজ’রা। রঞ্জি’তে পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ায় বর্তমানে বাংলার সংগ্রহ ৫ পয়েন্ট। এই সুবাদে টুর্নামেন্টের নকআউট রাউন্ডে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল বঙ্গ ব্রিগেডের। গত কয়েকবছরে রঞ্জিতে সবথেকে ধারাবাহিক দল বাংলা। এবারে সেই ধারা তারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।

Post Views: 142

Continue Reading

Previous: কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের জীবনকৃতি পাবেন দীপা মালিক
Next: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.