Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • Weather Report বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই, হিমালয় সংলগ্ন চার জেলায় লাল সতর্কতা জারি

Weather Report বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই, হিমালয় সংলগ্ন চার জেলায় লাল সতর্কতা জারি

Online Desk সেপ্টেম্বর 26, 2024
56.png

তামসী রায় প্রধানঃ দু’দিনের বৃষ্টিতে নেমেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই। হিমালয় সংলগ্ন চার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও।
বৃহস্পতিবারও প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তিস্তা বঙ্গে। তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকায় হিমালয় সংলগ্ন চার জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান,মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৷ এর পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামেও বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় ৷সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণ ছত্তিশগড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং কোঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে।
বৃহস্পতিবার কলকাতায় মেঘলা আকাশ। বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামিকাল, শুক্রবার আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে দুয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে কম, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৪ শতাংশ।

Post Views: 136

Continue Reading

Previous: টলিউডে কাজে সুস্থ পরিবেশের জন্য
Next: বৃষ্টির জেরে বিপর্যস্ত মায়া নগরী মুম্বই, বন্ধ স্কুল কলেজ, ব্যহত ট্রেন – বিমান পরিসেবা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.