Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম-বদলের পালা, হাদির ব্যানার সরিয়ে ফের বঙ্গবন্ধুর নামে হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম-বদলের পালা, হাদির ব্যানার সরিয়ে ফের বঙ্গবন্ধুর নামে হল

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-15.webp

জুলাই গণআন্দোলনে ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল হয়েছিল ঢাবি ক্যাম্পাস। একদল পড়ুয়া শেখ মুজিবুর রহমান হলের মূল ফটক থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে ‘শহিদ ওসমান হাদি হল’ ব্যানার লাগিয়ে দিয়েছিলেন। পরে হলের গেটে নতুন নামও লিখে দেওয়া হয়। এরপর গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে হলের নাম বদলে শহিদ ওসমান হাদি হল করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশের চূড়ান্ত অনুমোদন হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের সরকারি নথিতে নাম বদল কার্যকর হয়না।

এমতাবস্থায় সেই নামই ফের বদলে যাচ্ছে। সূত্রের খবর, বুধবার দুপুর থেকে হলের ফটক থেকে ওসমান হাদির নাম মুছে ফের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ লেখার কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, “শহিদ ওসমান হাদি হল নামটি শিক্ষার্থীরা নিজেরাই লিখেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনও অনুমতি দেয়নি। তাই হলের আসল নামই ফিরিয়ে আনা হচ্ছে।”

যদিও এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ডাকসু। ছাত্র সংসদের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের নামে হল থাকা তাদের দাবির সঙ্গে যায় না। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের অভিযোগ, “শেখ মুজিবুর রহমান হলের ছাত্র বললেই ছাত্রলীগের তকমা জুড়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয় চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই গণস্বাক্ষর নিয়ে আমরা নামবদলের দাবি জানিয়েছিলাম।” তবে সেই প্রতিবাদ সত্ত্বেও শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর নামেই হলের নাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Continue Reading

Previous: রেকর্ড ডবল সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উৎফুল্ল গিল
Next: ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের সঙ্গে সংঘাতের আবহে বড় পদক্ষেপ ওয়াশিংটনের

সম্পর্কিত গল্প

New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
1000189490.jpg

আরজি করের ধর্ষিতা চিকিৎসকের দেহ সৎকারের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.