Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রেকর্ড ডবল সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উৎফুল্ল গিল

রেকর্ড ডবল সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উৎফুল্ল গিল

Online Desk অক্টোবর 1, 2026
WhatsApp-Image-2026-10-01-at-09.22.11.jpeg

স্পোর্টস ডেস্ক: ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয়বার দ্বিশতরান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলকে জয় এনে দিলেন অধিনায়ক শুবমান গিল । বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯ বল বাকি থাকতেই আট উইকেটে জয় পেল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই বিশাল টার্গেট তাড়া করে জয় পেল ভারতীয় দল। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারতীয় দল। বুধবার দুই ওপেনার শুবমান ও রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে জয় পেল ভারত। 

রোহিত ৭৫ বলে ১০১ রান করেন। তিনি ১০টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট কোহলি ১৯ বলে ২৯ রান করেন। শুবমান ১৩৩ বলে ২২৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২৬টি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। রুতুরাজ গায়কোয়াড় ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় দল ৪৩.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৪০৬ রান তুলে জয় পায়।গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে মাত্র ১১৭ বলে দ্বিশতরান করে নতুন রেকর্ড গড়লেন শুবমান গিল। পুরুষদের ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক। একইসঙ্গে রোহিত শর্মার পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে একাধিকবার দ্বিশতরান করার নজির গড়লেন শুবমান।ম্যাচের শেষে অধিনায়ক গিল বললেন,’আমার গোটা শরীরে টান ধরছে। এখানে খুব গরম। ১৩ ওভার ফিল্ডিং করার পরই মনে হচ্ছিল ২৫ ওভার মাঠে রয়েছি। ওয়েস্ট ইন্ডিজ় দুর্দান্ত ব্যাট করল। ৪০০ বেশি রান। অসাধারণ। দারুণ ম্যাচ হল। অস্বীকার করব না, লক্ষ্য দেখে আমরা কিছুটা চাপে ছিলাম। মাঠ বা পিচ যেমনই হোক, ৪০০ রান তাড়া করা কখনও সহজ নয়।এ রকম একটা পারফরম্যান্স করতে পেরে গর্বিত লাগছে। শেষ পর্যন্ত ২২ গজে থাকতে পারায় বেশি ভাল লাগছে। আমরা ইনিংসটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম। যেমন পাওয়ার প্লেতে আমাদের লক্ষ্য ছিল উইকেট না হারিয়ে ৭৫-৮০ রান তুলে ফেলা। আমরা জানতাম বল একটু পুরনো হলেই ব্যাটে ভাল ভাবে আসবে। রান তোলা সহজ হয়ে যাবে। ২৫ ওভারের মধ্যে ২০০-২১০ রান করতে চেয়েছিলাম আমরা। তবে ২৩০-২৪০ মতো উঠে যাওয়ায় পরিস্থিতি সহজ হয়ে যায়। আর চাপ মনে হয়নি।’’

Continue Reading

Previous: ককপিটে ছুরি নিয়ে হাতাহাতি, জখম এক পাইলট! মাঝ আকাশে ২ মিনিটে ১৭ হাজার ফুট নিচে নামল বিমান!
Next: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম-বদলের পালা, হাদির ব্যানার সরিয়ে ফের বঙ্গবন্ধুর নামে হল

সম্পর্কিত গল্প

New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
1000189490.jpg

আরজি করের ধর্ষিতা চিকিৎসকের দেহ সৎকারের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.