Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নন্দীগ্রামে রণক্ষেত্র, মহিলাদের উপর বহিরাগত হামলার অভিযোগ! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেস প্রার্থী মিলনের

নন্দীগ্রামে রণক্ষেত্র, মহিলাদের উপর বহিরাগত হামলার অভিযোগ! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেস প্রার্থী মিলনের

Online Desk অক্টোবর 6, 2026
New-Project-83.webp

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ভোটের দিনই উত্তপ্ত নন্দীগ্রাম। কালীচরণপুর অঞ্চলের গড় চক্রবেড়িয়া ৭ নম্বর জলপাইয়ের ২৪১ এবং ২৪২ নম্বর বুথে মহিলা ভোটারদের উপর হামলার অভিযোগ উঠল বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আর সেখানেই পুলিশের সঙ্গে বচসার জেরে লাঠিচার্জে আহত হলেন তিনি নিজেই, এমনটাই অভিযোগ কংগ্রেস প্রার্থীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ভোট চলাকালীন ২৪১ ও ২৪২ নম্বর বুথে মহিলা ভোটারদের আটকে দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বহিরাগত দুষ্কৃতীদের দিকে। খবর পেয়ে মহিলারা বুথের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মহিলারা পুলিশকে ঘিরে ধরে অভিযোগ জানান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হঠাৎই লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং মহিলাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। সেই সময় মহিলাদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে আহত হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আহত অবস্থাতেই মিলন প্রধান অভিযোগ করেন, “পুলিশ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছে। আমাকেও মেরেছে। ভোট লুট হচ্ছে, মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বহিরাগতদের দিয়ে মহিলাদের উপর হামলা করানো হচ্ছে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

প্রসঙ্গত, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নিয়ে ভোটের আগেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০০৭ সালের জমি আন্দোলনের সময়কার ১৯ বছরের পুরনো ৬টি মামলায়, যার মধ্যে খুনের অভিযোগও ছিল, তাঁকে মনোনয়ন জমা দেওয়ার পরই গ্রেফতার করে পুলিশ। সেই সময় মিলন অভিযোগ করেছিলেন, “চোখে গামছা বেঁধে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ভেবেছিলাম এনকাউন্টার করে দেবে।” মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন এবং ২১ অক্টোবর হলদিয়া আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। রাজ্য সরকার সেই জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও, প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ ভোটের মুখে তাঁকে বাইরে থাকারই অনুমতি দেয়।

জেল থেকে বেরিয়েই প্রচারে নেমে মিলন প্রধান বারবার অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামে সুষ্ঠু ভোট হবে না। আজকের ঘটনা যেন তাঁর সেই আশঙ্কাকেই সত্যি করল বলে মনে করছে কংগ্রেস শিবির। এদিকে পুলিশের তরফে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিক্ষোভকারীদের সরাতে মৃদু বলপ্রয়োগ করা হয়েছে মাত্র।

Continue Reading

Previous: ভাঙা টেস্টটিউব থেকে মৃত্যু! সাইবেরিয়ায় প্লেগ আতঙ্ক, বন্ধ ৫ হাসপাতাল, কোয়ারেন্টিনে ২০০ জন
Next: হাউথি ঝড়ে বেকায়দায় সৌদি! অবশেষে মাঠে নামছে পাক-তুরস্ক, কার্যকর হল মক্কা চুক্তি?

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.