Skip to content
অক্টোবর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • হাউথি ঝড়ে বেকায়দায় সৌদি! অবশেষে মাঠে নামছে পাক-তুরস্ক, কার্যকর হল মক্কা চুক্তি?

হাউথি ঝড়ে বেকায়দায় সৌদি! অবশেষে মাঠে নামছে পাক-তুরস্ক, কার্যকর হল মক্কা চুক্তি?

Online Desk অক্টোবর 6, 2026
New-Project-84.webp

এক মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে কার্যত কোণঠাসা সৌদি আরব। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে বাব-আল মান্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ সহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা। এই কঠিন পরিস্থিতিতে বন্ধু রাষ্ট্রকে বাঁচাতে এবার সক্রিয় হল পাকিস্তান ও তুরস্ক।

সূত্রের খবর, সোমবার সৌদির রাজধানী রিয়াদে তিন দেশের মধ্যে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকেই প্রথমবারের জন্য কার্যকর করা হল বহুচর্চিত ‘মক্কা চুক্তি’। বৈঠকে হাজির ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, বিদেশমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ, সঙ্গে ছিলেন সৌদি ও তুরস্কের শীর্ষ প্রতিনিধিরা।

বৈঠক শেষে তিন দেশের তরফে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে হাউথিদের হামলার তীব্র নিন্দা করে বলা হয়েছে, এই ধরনের আগ্রাসন কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বিবৃতির পরই জানা গিয়েছে, মক্কা চুক্তির শর্ত অনুযায়ী সৌদি আরবে সেনা পাঠাতে সম্মত হয়েছে ইসলামাবাদ ও আঙ্কারা। সবকিছু পরিকল্পনা মাফিক চললে এবার মধ্যপ্রাচ্যের মাটিতে সৌদি সেনার কাঁধে কাঁধ মিলিয়ে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়বে পাক ও তুর্কি সেনা।

তবে এখনও ধোঁয়াশা কাটেনি। সৌদিতে ঠিক কত সংখ্যক সেনা পাঠানো হবে, তা সরকারিভাবে ঘোষণা করেনি কোনও দেশই। এই সেনারা সরাসরি ফ্রন্টলাইনে যুদ্ধ করবে, নাকি শুধুমাত্র সৌদির গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকবে, তাও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গত আগস্ট মাসেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই হয়েছিল এই মক্কা চুক্তি। ন্যাটোর ৫ নম্বর ধারার আদলে তৈরি এই চুক্তির মূল কথা হল, কোনও একটি সদস্য দেশের উপর হামলা হলে তা বাকি দুই দেশের উপর হামলা হিসেবেই ধরা হবে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।

চুক্তি সইয়ের পর থেকেই কঠিন পরীক্ষার মুখে ছিল পাকিস্তান ও তুরস্ক। হাউথিরা একের পর এক হামলা চালালেও এতদিন কার্যত নীরব ছিল দুই দেশ। বন্ধুকে বিপদে ফেলে পিছিয়ে আসায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল পাকিস্তানকে। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত সৌদির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল তারা।

Continue Reading

Previous: নন্দীগ্রামে রণক্ষেত্র, মহিলাদের উপর বহিরাগত হামলার অভিযোগ! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেস প্রার্থী মিলনের
Next: স্কলারশিপের টাকা আটকে, জাতীয় সড়ক অবরোধ আদিবাসী পড়ুয়াদের, তীব্র যানজট জামশেদপুর-বোকারো রুটে

সম্পর্কিত গল্প

1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
1000415492.webp

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, ফাঁদ পাতল ACB

Online Desk অক্টোবর 6, 2026

You may have missed

CEC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 6, 2026
Arnab.jpg

ভারত-সহ গোটা বিশ্বে তরুণী এবং নাবালিকারা আক্রান্ত পলিসিস্টিক ওভারি সিনড্রামে, দিল্লি এইমসের গবেষণায় উঠে এল কিছু নতুন তথ্য

Online Desk অক্টোবর 6, 2026
1000415635.webp

ভোট দিয়েই ‘রেকর্ড’ জয়ের দাবি শুভেন্দুর, দুপুর গড়াতেই ‘ভোট লুটের’ অভিযোগে সরব বিরোধীরা

Online Desk অক্টোবর 6, 2026
1000415611.webp

হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

Online Desk অক্টোবর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.