Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আর জি কর হাসপাতালের ঘটনা ঘিরের রহস্য ঘনীভূত হচ্ছে

আর জি কর হাসপাতালের ঘটনা ঘিরের রহস্য ঘনীভূত হচ্ছে

Online Desk আগস্ট 10, 2024
20240810_110431.jpg

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ভোর রাতে আরজিকর হাসপাতালের ভিতর এক মেডিকেল ছাত্রীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় চলছে। ঘটনার নিশংসতায় সংশ্লিষ্ট সমস্ত মহল স্তম্বিত। ইতিমধ্যেই সমাজের সর্বস্তর থেকে নিন্দার ঝড় উঠেছে। ঘাতকের শাস্তি চাইছেন সংবেদনশীল সমস্ত মানুষ।
পুলিশ ইতিমধ্যে সঞ্জয় রায় বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কিন্তু সামগ্রিকভাবে কতগুলো প্রশ্ন সামনে আসছে।
প্রথমত হাসপাতালের ভিতরে তিন তলার ঘরে অতো রাতে এইরকম ঘটানো ঘটনা ঘটানো ইনসাইডার ছাড়া কারো পক্ষে মুশকিল। গ্রেফতার হওয়া সঞ্জয় রায় আদৌ সরকারিভাবে হাসপাতালের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তাহলে সে অত রাতে হাসপাতালে ঘোরাফেরা করবার সুযোগ পেল কিভাবে? তার মানে কি ধরে নিতে হবে আরজি করের মত একটি অভিজাত সরকারি হাসপাতাল গভীর রাতেও বহিরাগতদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পড়ে থাকছে?
দ্বিতীয়তঃ সঞ্জয় কি সত্যি দোষী?
অথবা গভীরতর কোন চক্রান্ত রয়েছে? ডাক্তারি পড়ুয়া ছাত্রদের কারো কারো মতে যে নৃশংসতায় ঘটনাটি ঘটানো হয়েছে সেটা একা কারোর পক্ষে সম্ভব নয়।
ডাক্তারি ছাত্রদের এই অভিমত অন্য সম্ভাবনার কথাও কিন্তু সামনে আনছে।
সামগ্রিকভাবে সামনে আনছে হাসপাতালে চিকিৎসক কর্মী এবং রোগীদের নিরাপত্তার প্রশ্নটি।
এখন অব্দি যা জানা গেছে নিহত ডাক্তারি ছাত্রীকে রাত দুটো পর্যন্ত পেশেন্ট দেখতে দেখা গিয়েছিল।
তারপর সে বিশ্রামের প্রয়োজনের সেমিনার রুমে যায়। অন কল জুনিয়র ডাক্তারদের বিশ্রামের কোন জায়গা হাসপাতালের ওয়ার্ডে নেই। সেই কারণেই সেমিনার রুমের মত নানা ঘর কর্তব্যরত অনকল জুনিয়র ডাক্তাররা বিশ্রামের প্রয়োজনে ব্যবহার করতে বাধ্য হন।
আর জি কর কলেজের এই ঘটনা সামগ্রিকভাবে হাসপাতালে পরিকাঠামো এবং নিরাপত্তা প্রশ্নটি কেউ সামনে এনে দিয়েছে।

Post Views: 97

Continue Reading

Previous: বাংলাদেশে ফিরছেন হাসিনা! সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন হাসিনা পুত্র জয়!
Next: কোচবিহারের শিতলকুচিতে হাজার হাজার বাংলাদেশীদের ভিড়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.