Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেলা আড়াইটেয় আরজি কর মামলার রায় শিয়ালদহ কোর্টে, জমায়েত চিকিৎসকদের

বেলা আড়াইটেয় আরজি কর মামলার রায় শিয়ালদহ কোর্টে, জমায়েত চিকিৎসকদের

Online Desk জানুয়ারি 18, 2025
WhatsApp-Image-2025-01-18-at-1.12.04-PM.jpeg

ওয়েব ডেস্ক: শনিবার শিয়ালদহ আদালতে আরজি করের তিলোত্তমা মামলার রায়দান। দুপুর আড়াইটে নাগাদ বিচারক অনির্বাণ দাসের এজলাসে উঠছে এই মামলা। আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে।
এদিকে রায় ঘোষণার আগে শনিবার দুপুরে শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। জমায়েতে নার্সদের চারটি সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটির জমায়েত চলছে এদিন বেলা একটা থেকে। এছাড়া দুপুর ২টো থেকে শিয়ালদহ আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
এদিকে শিয়ালদহ আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। সকাল থেকে আদালত চত্বরে ব্যারিকেড। উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি করের চারতলার সেমিনার হল থেকে তিলোত্তমার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবাদে কর্মবিরতির পথে হাঁটেন জুনিয়র ডাক্তারেরা। বিচার এবং স্বাস্থ্য পরিকাঠামোয় সংস্কারের দাবিতেও অনশনে বসেন চিকিৎসকরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তিলোত্তমা মামলার তদন্ত ভার নেয় সিবিআই। রাজ্যজুড়ে তিলোত্তমা ন্যায়বিচারের দাবিতে চলছে নাগরিক আন্দোলন। সেই আবহে শনিবার ঘোষিত হবে রায়।

Post Views: 70

Continue Reading

Previous: নতুন বছরে একের পর এক দুর্ঘটনার খবর বলিউডে! গুরুতর জখম অর্জুন কাপুর
Next: পুলিশের এনকাউন্টারে খতম, গোয়ালপোখরে পুলিশের উপর হামলাকারী বাংলাদেশি জঙ্গি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.