নিজস্ব সংবাদদাতা : এবার আইনজীবীর চিঠির পর অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা মানহানির মামলা করলেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে নিজেই এই চিঠি পোস্ট করেছেন তিনি। সূত্রের খবর, আগামী ১১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে অভয়ার বাবাকে। অভিযোগ, গত ৯ আগস্ট নবান্ন অভিযানে সংবাদমাধ্যপমে অভয়ার বাবা বলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। আর টাকা দিয়েছে রাজ্যয সরকার। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে মধ্যস্ততা করেছে।” এই মন্তব্যেই আপত্তি কুণাল ঘোষের।
কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী বেশ কয়েকদিন আগে আইনি নোটিস পাঠান অভয়ার বাবাকে। তাতে জানান হয়, “চিঠি পাওয়ার চারদিনের মধ্যেই অভয়ার বাবা যদি সাংবাদিক বৈঠক করে ক্ষমা না চান, তা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই মতো এবার মামলার পথে হাঁটলেন কুণাল ঘোষ। শুক্রবার সোস্যাল মিডিয়ায় ‘কুণাল ঘোষ লেখেন, “অভয়ার বাবার মিথ্যা, মানহানিকর বিবৃতির প্রতিবাদে আমার আইনজীবী অয়ন চক্রবর্তীর চিঠির পর এবার মামলা করলাম। জানা যাচ্ছে, ব্যাঙ্কশাল কোর্টে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে নোটিস ইস্যু হয়। এখনকার নিয়ম অনুযায়ী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় অভয়ার বাবা বা আইনজীবীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।” এখন দেখার অভয়ার বাবা কি উত্তর দেন।
