Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনিবার ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করবে SSC ?

শনিবার ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করবে SSC ?

Online Desk আগস্ট 29, 2025
SSc.jpg

ওঙ্কার ডেক্স : শীর্ষ আদালতের নির্দেশ মতো শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করবে এসএসসি। বৃহস্পতিবার ‘দাগি’দের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ‌। শুক্রবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যায় অন্তত ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চাকরিহারাদের পুনরায় নিয়োগের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে ফের পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষার নেওয়ার তোড়জোড় শুরু করে এসএসসি। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তবে একজনও অযোগ্য প্রার্থী যাতে পরীক্ষায় না বসতে পারে সেই দাবি তোলে যোগ্য’রা। কার্যত যোগ্যদের এই দাবিতেই সিলমোহর দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে ‘দাগি’দের তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। একজনও ‘দাগি’ প্রার্থী পরীক্ষায় যাতে বসতে না পারেন, এসএসসিকে নিশ্চিত করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ।

শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করা হবে। এদিন আদালতে ‘যোগ্য’ প্রার্থীরা দাবি করেন, যদি অযোগ্য প্রার্থী চিহ্নিত হয়ে যায় তাহলে যোগ্যদের কেন পরীক্ষা দিতে হবে ? বা যোগ্যরা কেনই বা পরীক্ষায় বসতে হবে। যদিও এই দাবিকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানায়, পরীক্ষায় বসতেই হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে হতাশ চাকরিহারারা। তবু পুনরায় পরীক্ষায় না বসার আবেদন জানিয়ে আসছে যোগ্য প্রার্থীরা। কোনওভাবেই পরীক্ষা দিতে রাজি নন তারা। সূত্রের খবর, এমনকি প্রচুর ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক তারা ফর্ম পূরণ পর্যন্ত করেনি। সুপ্রিমো‌ কোটের এই রায়ে স্বাভাবিক ভাবেই অনিশ্চিত তাঁদের ভাগ্য।

Post Views: 148

Continue Reading

Previous: অভয়ার বাবাকে মানহানির নোটিশ কুণালের, ১১সেপ্টেম্বর হাজিরার নির্দেশ
Next: পাকিস্তানকে লক্ষ্য করে এই প্রথম আন্তর্জাতিক মহলে পহেলগাঁও হামলায় ভিন দেশের নিন্দা

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.