Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ফোনে খুনের হুমকির অভিযোগ, ফের নিশানায় ‘হিন্দু মৌলবাদী’

বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ফোনে খুনের হুমকির অভিযোগ, ফের নিশানায় ‘হিন্দু মৌলবাদী’

Online Desk অক্টোবর 16, 2026
1000393865.jpg

ওঙ্কার ডেস্ক: বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তাঁর দাবি, ফোনে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁর প্রয়াত মাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সোশাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। অভিযোগের নেপথ্যে ‘হিন্দু মৌলবাদী’দের হাত রয়েছে বলেও দাবি করেছেন বিকাশরঞ্জন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন সাংসদ।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, গতকাল রাত ১০টা ৪৭ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। পেশাগত কাজ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্রে প্রতিদিনই বহু মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সেই কারণেই অচেনা নম্বর থেকে ফোন এলেও তিনি তা ধরেছিলেন। আইনজীবীর অভিযোগ, ফোনের অন্য প্রান্তে ছিলেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক। কথোপকথনের সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয় বলে দাবি বিকাশরঞ্জনের। তাঁর প্রয়াত মাকে নিয়েও অশালীন ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে অভিযুক্তের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি ‘হিন্দু মৌলবাদী’ শব্দটিও ব্যবহার করেছেন বর্ষীয়ান আইনজীবী। তাঁর বক্তব্য, এ ধরনের মন্তব্য ওই মতাদর্শের অনুসারীদের মানসিকতার পরিচয় দেয়।
একই পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী হিসেবে এই ঘটনায় তিনি কী পদক্ষেপ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন। প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথাও জানিয়েছেন বিকাশ।

Continue Reading

Previous: পুজোয় জনসংযোগে ভাটা, তৃণমূল শিবিরে উল্টো ছবি, বদলের বাংলায় বে-রঙিন পার্থ-মমতাদের পুজো
Next: স্পাইসি গার্লিক চিকেন রেসিপি। রেস্টুরেন্টের মতো স্বাদ এবার আপনার ঘরেই!

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.