স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ে চোটের কারণে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে এসেছেন নারায়ণ জগদীশন। লন্ডনের কেনিংটন ওভালে পঞ্চম টেস্ট শুরু হচ্ছে আগামী ৩১শে জুলাই।
এই টেস্ট জিতলে সিরিজ ড্র করবে ভারত আর ইংল্যান্ড জিতলে বা ড্র করলেই সিরিজ জিতবে। তবে শেষ টেস্টে উইকেটকিপার হিসেবে খেলার সম্ভবনা ধ্রুব জুয়েলের। চতুর্থ টেস্ট ড্র করে এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া।
