Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে অপারেশন সিঁদুর বিতর্কের আগে বিরোধীদের বিক্ষোভ, বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনার দাবি

সংসদে অপারেশন সিঁদুর বিতর্কের আগে বিরোধীদের বিক্ষোভ, বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনার দাবি

Online Desk জুলাই 28, 2025
LS.jpg

ওঙ্কার ডেস্ক : বিরোধীদের তীব্র প্রতিবাদের মধ্যে সংসদে অপারেশন সিঁদুরের উপর বিশেষ আলোচনা শুরু করতে দেরী হয়। বহু প্রতীক্ষিত বিতর্ক দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও, বিহারের ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। এর ফলে সংসদে চূড়ান্ত অচলাবস্থা দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছোয় যে দুপুর ২টা পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করা হয়।

অপারেশন সিঁদুর নিয়ে জনসাধারণকে অবহিত করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল বিরোধী দলগুলি। তাঁদের বক্তব্য ছিল, জন প্রতিনিধিরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। ফলে সংসদে এই নিয়ে আলোচনার প্রয়োজন। অবশেষে সরকার এই দাবি মেনে নিলেও, এর মধ্যে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের ইস্যুটি সামনে সে পড়ে। বিরোধীদের অভিযোগ, SIR-এর নামে কেন্দ্রর দলীয় অভিসন্ধি কাজ করছে। তাই বর্তমান পরিস্থিতিতে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সম্পর্কিত ব্যাখ্যা চান বিরোধীরা। এই ইস্যুতে অধিবেশন শুরু আগে থেকেই সোচ্চার হন বিরোধীরা। তাঁরা বলেন, বিহারের এই নির্বাচনের আগে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন একটি প্রধান রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।

বিরোধীদের এই দাবিকে সরকার একটি প্রতারণা বলে প্রত্যাখ্যান করে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমরা সকলেই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। আলোচনা শুরু হওয়ার মাত্র ১০ মিনিট আগে, বিরোধীরা তাদের এজেন্ডা নিয়ে আসে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার পর SIR ইস্যু নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিতে হবে”।

এতে সম্মতি দেননি লোকসভার স্পিকার। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি অনুকূল না থাকায় দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। এরপর সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। রিজিজু বলেন, “সংসদ এভাবে চলে না। আলোচনার মাত্র ১০ মিনিট আগে একটি শর্ত আনা ঠিক নয়”।

Post Views: 219

Continue Reading

Previous: বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনের, সহিংসতা-মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরল মার্কিন রিপোর্ট
Next: শেষ টেস্টে আর নেই পন্থ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.