Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগরকরের কথাতেই স্পষ্ট গম্ভীর ভোটেই রোহিতের জায়গায় ক্যাপ্টেন্সি দেওয়া হল গিলকে

আগরকরের কথাতেই স্পষ্ট গম্ভীর ভোটেই রোহিতের জায়গায় ক্যাপ্টেন্সি দেওয়া হল গিলকে

Online Desk অক্টোবর 4, 2025
image1.jpg

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন নতুন অধিনায়ক। অর্থাৎ, রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব গেল পুরোপুরি। তবে দলে জায়গা পেয়েছেন হিটম্যান এবং বিরাট কোহলি। উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের।

তবে এই সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব পুরোপুরি গেল রোহিত শর্মার হাত থেকে।

একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য বেশি পরিবর্তন নেই। যে দলকে এশিয়া কাপে খেলতে দেখা গিয়েছিল সেই দলকেই খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াতেও। বুমরাকে একদিনের সিরিজে না দেখা গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে।

এই সিরিজে মূল আকর্ষণই রোহিত এবং কোহলির প্রত্যাবর্তন। যে কারণে একদিনের সিরিজে পুরো প্যাকড আপ স্টেডিয়াম থাকবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়াতে খেলেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দীর্ঘ সময় পর সেই অস্ট্রেলিয়ার মাটিতেই নীল জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে দুই তারকার। পার্থে চলতি অক্টোবরেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের সিরিজ।
ঘোষণা করে প্রধান নির্বাচক অজিত আগরকর ব্যাখ্যা দিয়েছেন, কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হল। মূলত কোচ গৌতম গম্ভীরের কথা ভেবেই যে রোহিতকে সরানো হয়েছে, তা আগরকরের কথায় পরিষ্কার। তিনি বুঝিয়ে দিয়েছেন, গম্ভীরই পরামর্শ দিয়েছেন রোহিতের বদলে শুভমনকে দায়িত্ব দেওয়া হোক।

আগরকর বলেন, তিন ধরনের ক্রিকেটে তিন জন অধিনায়ক রাখা সম্ভব নয়। যেহেতু টেস্টে শুভমন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার অধিনায়ক, তাই এক দিনের ক্রিকেটেও রোহিতকে সরিয়ে শুভমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গম্ভীরের নাম না করে আগরকর বলেন, ‘‘তিন ফর্ম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে।’’ বোঝাই যাচ্ছে, গম্ভীরের কথা ভেবেই রোহিতকে সরানো হয়েছে নেতৃত্ব থেকে।

রোহিতকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। আগরকর বলেছেন, ‘‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন এক দিনের ক্রিকেট বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমনকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে ও দল তৈরি করে নিতে পারে। যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকেও দল গুছিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয়, যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল।’’ তা হলে কি আগামী এক দিনের বিশ্বকাপে কোহলি-রোহিত খেলবেন না? আগরকর বলেছেন, ‘‘ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল: শুভমান গিল(অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল(উইকেটকিপার), নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়াল।

Post Views: 104

Continue Reading

Previous: আড়াই দিনেই টেস্টের ইতি ! ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
Next: রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি জোরকদমে, শোভাযাত্রায় অংশ নিচ্ছে ক’টি প্রতিমা ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.