ওঙ্কার ডেস্কঃ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস। সেই পাহাড়ের চূড়ায় উড়লো তেরঙা পতাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬৪২ মিটার উচ্চতায় অক্সিজেন ছাড়া এলব্রুসের শৃঙ্গে টানা ২৪ ঘণ্টা কাটিয়ে বিশ্বরেকর্ড করলেন ভারতীয় পর্বতারোহী রোহিতাশ খিলেরি। তাঁর এই অবিশ্বাস্য কৃতীত্বকে কুর্নিশ জানাচ্ছেন পর্বতারোহী থেকে বিজ্ঞানীরাও।
বিশেষজ্ঞদের বক্তব্য, সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অক্সিজেনে মাত্র নেমে আসে অর্ধেকে। দীর্ঘ সময় সেখানে থাকা দ্রুত ওঠানামার থেকেও বেশি বিপজ্জনক। সেই কঠিন কাজটিই অনায়াশে করে ফেলেছেন ভারতের রোহিতাশ। পর্বতারোহনের ইতিহাস এই ঘটনা প্রথম।
বিশ্ব রেকর্ড গড়া ভারতীয় পর্বতারোহী জানিয়েছেন, কঠিনতম স্বপ্নপূরণে দীর্ঘ আট বছর কঠোর অনুশীলন করেছেন তিনি। এমনকী বিগত অভিযানে ফ্রস্টবাইটের মতো অসুস্থতার পরেও পিছু হটেননি। রোহিতাশের সাফ কথা, এই সাফল্যের কারণ লাগাতার অনুশীলন ও শৃঙ্খলা।
