Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দু’বছর পর বক্সায় দেখা মিলল বাঘের, খুশি বনমন্ত্রী

দু’বছর পর বক্সায় দেখা মিলল বাঘের, খুশি বনমন্ত্রী

Online Desk জানুয়ারি 17, 2026
20260117_113500.jpg

ওঙ্কার ডেস্ক: দু’বছর পর ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় দখিনরায়ের ছবি ধরা পড়েছে। বৃহস্পতিবার রাত ৮ টা ১৯ মিনিটে প্রাণীটিকে দেখা পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে। টানা দু বছর পর বাঘের দেখা মেলায় খুশি রাজ্যের বন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

শুক্রবার রাজ্যের বন দফতরের তরফে পূর্ণ বয়স্ক ওই বাঘের ছবি প্রকাশ করা হয়েছে। দফতরের কর্তাদের অনুমান, ভুটান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এই বনাঞ্চলে এসে থাকতে পারে। আরেকটি সম্ভাবনার কথাও জানাচ্ছেন বন কর্তারা। যেহেতু অসমের বনাঞ্চলের সঙ্গেও বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের সংযোগ রয়েছে তাই সেখান থেকেও এসে থাকতে পারে প্রাণীটি। ক্যামেরায় ধরা পড়া ডোরাকাটাটি পুরুষ না স্ত্রী, তা এখনও চিহ্নিত করা যায়নি।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১১ ডিসেম্বর বক্সায় বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়। এর পর ২০২৩ সালের ২৮ ডিসেম্বর তার উপস্থিতি টের পাওয়া যায়। কিন্তু ২০২৪ ও ২০২৫ সালে বাঘের কোনও চিহ্ন পাওয়া যায়নি।অবশেষে ২০২৬ সালের জানুয়ারিতে বক্সায় বাঘের ছবি ক্যামেরাবন্দি হল। দু বছর পর বক্সার জঙ্গলে বাঘের উপস্থিতির প্রমাণ পাওয়ায় খুশি হয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে ট্র্যাপ ক্যামেরার চিপ খতিয়ে দেখার সময় আমরা জানতে পারি বাঘের ছবি ধরা পড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ার পরেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। বাঘের উপযুক্ত পরিবেশ তৈরির নানা কাজ এই জঙ্গলে চলছে।’

Post Views: 83

Continue Reading

Previous: শনিবার মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন মোদী, রয়েছে জনসভাও
Next: রবিবার ফের ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.